Tuesday , 10 February 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: ইসি সচিব

প্রতিবেদক
nrb
February 10, 2026 8:45 am

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৯টি আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, শতভাগ সুষ্ঠু ভোটার তালিকা গঠনের সুযোগ হয়নি। তবে ভোটার তালিকা হালনাগাদে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া—এই দুইটি বড় কাজ সম্পন্ন করা হয়েছে।

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনকেও বড় একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন ইসি সচিব।

এ সময় তিনি নির্বাচন ঘিরে অপতথ্য ও অপপ্রচার থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি জানান, ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত যে নীতিমালা জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হবে।

আইন সংশোধনের বিষয়ে আখতার আহমেদ বলেন, সংশোধিত আইন অনুযায়ী যেখানে প্রয়োজন সেখানে যোজন-বিয়োজন করা হচ্ছে।

ভোট গণনা প্রসঙ্গে তিনি বলেন, পোস্টাল ব্যালট গণনা তুলনামূলকভাবে সময়সাপেক্ষ হলেও কোনো অবস্থাতেই ফল প্রকাশে অতিরিক্ত বিলম্ব করা হবে না।

সর্বশেষ - বাংলাদেশ