সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রচারণা আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন: মাহদী আমিন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৬ ৮:০৮ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন—এমন অভিযোগ করেছেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘জানমাল দিয়ে একটি প্রতীককে জয়ী করা ঈমানী দায়িত্ব’—এ ধরনের বক্তব্য ও ধর্মের অপব্যাখ্যা দিয়ে নির্বাচনী প্রচারণা চালানো আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।

তিনি নির্বাচন কমিশনকে সতর্ক করে বলেন, একটি দল ইতোমধ্যে যেসব জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করেছে, সেগুলো ব্যবহার করে ভোটারদের আর্থিক সুবিধার প্রলোভন দেওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরদারিতে রাখার আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, নির্বাচনী ইতিহাসে ছোটখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। তবে বিএনপি কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড সমর্থন করে না এবং শান্তিপূর্ণ নির্বাচন চায়।

সর্বশেষ - খেলাধুলা