শনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

সারা দেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৭:১৪ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি

শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগে সুবিধা নিশ্চিত করতে এবং ভোট গ্রহণে অংশগ্রহণ বাড়াতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে এই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে বুধবার (১১ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে সব দোকান, মার্কেট, শপিং মল ও বাণিজ্যবিতান বন্ধ থাকবে।

এদিকে, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে শিল্পকারখানার শ্রমিকদের জন্য ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—টানা তিন দিনের ছুটি কার্যকর হবে।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি থাকে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় নির্বাচন উপলক্ষে দেশজুড়ে টানা কয়েক দিনের ছুটি পাচ্ছেন সাধারণ মানুষ।

সর্বশেষ - খেলাধুলা