মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী: আপিল বিভাগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৭:১০ পূর্বাহ্ণ

Spread the love

চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

তবে আপিল বিভাগের রায়ে বলা হয়েছে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ স্থগিত থাকবে

একইসঙ্গে চট্টগ্রাম-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিককে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু।

তিনি জানান, আসলাম চৌধুরীর বিরুদ্ধে ২৩টি ব্যাংকে প্রায় ২ হাজার ১০০ কোটি টাকার ঋণ থাকার অভিযোগ রয়েছে। তা সত্ত্বেও নির্বাচন কমিশন তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেয়। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আনোয়ার সিদ্দিক হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। তবে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন।

পরবর্তীতে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন আনোয়ার সিদ্দিক। মঙ্গলবার সেই আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ এ আদেশ দেন।

শুনানিকালে আসলাম চৌধুরীর পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আখতার হোসেন। অপরদিকে আনোয়ার সিদ্দিকীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের মাধ্যমে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে ব্যাংকের দায়ের করা আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়।

সর্বশেষ - খেলাধুলা