বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ণ

Spread the love

সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কারের প্রশ্নে বহুল আলোচিত ঐতিহাসিক গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন দেশজুড়ে কেন্দ্রভিত্তিক ভোট গণনা চলছে।

ভোরের আলো ফোটার আগেই দেশের বিভিন্ন প্রান্তে ভোটকেন্দ্রগুলোর সামনে জমতে শুরু করে মানুষের ভিড়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় দীর্ঘ সারিতে পরিণত হয়। নারী, পুরুষ, তরুণ, প্রবীণ—সব বয়সী ভোটারদের উপস্থিতিতে অধিকাংশ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ পরিবার নিয়ে ভোটকেন্দ্রে এসেছেন, কেউ আবার প্রতিবেশীদের সঙ্গে। সারা দেশেই ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে।

নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ হিসাবে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ভোট পড়েছিল ৪৭ দশমিক ৯১ শতাংশ। নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের ইসি ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, দেশের ২৯৯টি আসনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ভোটগ্রহণ সার্বিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। বিচ্ছিন্ন কিছু অনিয়ম বা গোলযোগের অভিযোগ পাওয়া গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও দাবি করেছে কমিশন।

এবারের নির্বাচনে ভোটাররা নতুন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। সংসদ সদস্য নির্বাচনের ব্যালটের পাশাপাশি সংবিধানের আমূল পরিবর্তনের লক্ষ্যে ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়নের প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়েছেন তারা।

সকাল থেকেই কেন্দ্রগুলোতে দীর্ঘ সারি লক্ষ করা গেছে। বিশেষ করে নারী ও প্রবীণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তরুণদের মধ্যে ভোট নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেলেও সকালের দিকে মধ্যবয়সি ভোটারদের উপস্থিতি ছিল বেশি।

নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রের ভেতরে ও বাইরে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কড়া নজরদারি ছিল। প্রার্থীদের বুথে রাজনৈতিক কর্মী-সমর্থকদের উপস্থিতি থাকলেও বড় কোনো সংঘাত বা উত্তেজনার খবর পাওয়া যায়নি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত থাকায় আজ ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন।

দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এখন চলছে ভোট গণনার কাজ। ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্ধারিত হবে দেশের আগামী দিনের রাজনৈতিক নেতৃত্ব এবং গণভোটের ফলাফলের ভিত্তিতে সংবিধান সংস্কারের ভবিষ্যৎ পথরেখা।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত
Заманчивая азартная рутина и олимп казино скачать на андроид для новых побед

Заманчивая азартная рутина и олимп казино скачать на андроид для новых побед

জবি শিক্ষার্থীদের আবাসন ভাতার পদক্ষেপ গ্রহণে কমিটি গঠন

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জামাতিকরণ করা হয়েছে: রিজভী

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সালমান, মৌসুমীসহ অনেক বড় তারকার শুরু সোহানের হাত ধরে

– онлайн казино и покер рум 2026.4255

– онлайн казино и покер рум 2026.4255

প্রশাসন ও ছাত্র সংগঠনগুলোকে কুয়েট শিক্ষার্থীদের লাল কার্ড

বিভেদপূর্ণ পরিস্থিতি জন্য 1xbet download এবং অনলাইন ক্যাসিনো জগৎ

বিভেদপূর্ণ পরিস্থিতি জন্য 1xbet download এবং অনলাইন ক্যাসিনো জগৎ

৭ মাসে ১৫ বিলিয়ন ডলারের বে‌শি রেমিট্যান্স পা‌ঠিয়েছেন প্রবাসীরা

মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সুইজারল্যান্ডে যাচ্ছেন, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা পুনরায় শুরু হতে পারে