মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

সরকার দলীয় চিফ হুইপ ও হুইপ হলেন যারা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩, ২০২৬ ৭:৫৯ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদে সরকার দলীয় চিফ হুইপ এবং ছয়জন হুইপ নিয়োগ দেওয়া হয়েছে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিএনপির অর্থাৎ সরকার দলীয় ছয়জন হুইপ হলেন: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, নাটোর-২ আসনের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন (নিজান)।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্যদের শপথের দিনই বিরোধী দলের নেতা ও উপনেতা নির্বাচনের পাশাপাশি বিরোধী দলের চিফ হুইপ নির্বাচন হয়। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধী দলের চিফ হুইপ করা হয়েছে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয়ী হয়েছে ২০৯টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি ও বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে বিজয়ী হয়েছে।

এ ছাড়া ইসলামী আন্দোলন, গণ-অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস; এই পাঁচটি দল একটি করে আসনে জয়ী হয়েছে। এ ছাড়া সাতটি আসনে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ধর্ষণ-খুনের ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে: জামায়াত আমির

সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

গুলশান-বনানী নয় ঢাকায় সবচেয়ে কম দরিদ্র মানুষ থাকেন পল্টনে

রাষ্ট্রপতিকে না জানিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার!

রাষ্ট্রপতিকে না জানিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার!

বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান, পেছনে ইন্ধন থাকলে কঠোর হাতে দমন

Onlayn kazino Betandreas dstk xidmti v laq.4920

Onlayn kazino Betandreas dstk xidmti v laq.4920

ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ