বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

চীন ও রাশিয়ার ভিসা ছাড়ের মেয়াদ বৃদ্ধি জনগণের মধ্যে যোগাযোগ সহজতর করবে: মুখপাত্র

প্রতিবেদক
..... আকাশ
জুলাই ২৩, ২০২৬ ৯:০৮ পূর্বাহ্ণ

Spread the love

জুলাই ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও রাশিয়ার মধ্যে পারস্পরিক ভিসা ছাড়ের মেয়াদ বৃদ্ধি দেশ দুটির জনগণের মধ্যে যোগাযোগ সহজতর করবে, জনগণের মধ্যকার বন্ধুত্ব আরও সুদৃঢ় করবে এবং বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান ও সহযোগিতাকে ত্বরান্বিত করবে। মঙ্গলবার বেইজিংয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এ কথা বলেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে চীনা নাগরিকদের জন্য দেশটিতে ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা ৩১ ডিসেম্বর, ২০২৭ পর্যন্ত বাড়ানো হয়েছে।

চীন গত মে মাসে ঘোষণা করেছিল যে, তারা রুশ নাগরিকদের জন্য ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা ৩১ ডিসেম্বর, ২০২৭ পর্যন্ত বর্ধিত করবে; এটি ছিল দেশ দুটির জনগণের মধ্যে যোগাযোগ সহজতর করার প্রচেষ্টারই একটি অংশ।

হাশিম/জেনিফার

তথ্য ও ছবি: সিএমজি বাংলা।

সর্বশেষ - খেলাধুলা