Thursday , 19 March 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

মহাখালী কাউন্টারে বাস নেই, ঘরমুখো যাত্রীদের দীর্ঘ সারি

প্রতিবেদক
nrb
March 19, 2026 5:02 am

Spread the love

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। এমন পরিস্থিতিতে কাউন্টারে বাস নেই, টিকিটও নেই। অথচ ঈদে ঘরে ফেরা যাত্রীদের দীর্ঘ সারি।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এমন চিত্র দেখা যায়।যাত্রীদের অভিযোগ যে দু’একটা বাস ছেড়ে যাচ্ছে তাতেও বাড়তি ভাড়া নেয়া হচ্ছে। ৪৫০ টাকার ভাড়া নেয়া হচ্ছে ৬০০ টাকা। এ ছাড়া বাড়তি ভাড়া দিতে চাইলেও টিকিট পাওয়া যাচ্ছে না।

মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহগামী এক যাত্রী অভিযোগ করেন, নাড়ির টানে বাড়ি গিয়ে লাভ নেই। ভাড়া ৩০০, লইতাছে ৮০০।

আরও কয়েকজন যাত্রী অভিযোগ করেন, ট্রান্সপোর্টের টিকিট বিক্রির সারিতে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না টিকিট। তারপরও  টিকিটের জন্য অপেক্ষা করছেন তারা। এই ঘোগান্তি কখন শেষ হবে? এমন প্রশ্ন রাখেন যাত্রীরা।

এদিকে বাড়তি ভাড়া নেয়ার কথা অস্বীকার করেন কাউন্টারের লোকজন। তারা জানান, বাস সংকটের কারণেই যাত্রীদের এমন ভোগান্তি হচ্ছে। 

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আইভীর জামিন স্থগিত

জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দাওয়াত

ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আজ থেকে নতুন পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি, কোন গাড়িতে মিলছে কত লিটার?

মধ্যপ্রাচ্যে হোটেল ও বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে হাজারো মার্কিন সেনা, খুঁজছে ইরান

হাসনাত-সারজিসের ইঙ্গিতপূর্ণ পোস্ট

নির্বাচনের অপেক্ষায় সচিবালয়: রুটিন কাজেই সময় কাটছে কর্মকর্তা-কর্মচারীদের

হাদি হত্যা সংশ্লিষ্ট আরেকজনের কনস্যুলার অ্যাকসেস চেয়েছে কলকাতা উপ-হাইকমিশন

বরিশালে সমাবেশ মঞ্চে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

ইরান আর আগের ইরান নেই: নেতানিয়াহু