Friday , 13 February 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

বিএনপির নিরঙ্কুশ জয়, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

প্রতিবেদক
nrb
February 13, 2026 1:19 am

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৬০টির বেসরকারি ফল ঘোষণা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ১৯৭টি আসনে জয় পেয়েছেন। এর ফলে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পথ সুগম হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, নতুন সরকারের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোটগণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৫৮টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৪টি আসনে।

ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ ১৯৮৮ সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালের পর থেকে নারী নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে। দীর্ঘ সময় বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার প্রধানের দায়িত্বে ছিলেন।

নির্বাচনে জয় উদযাপন উপলক্ষে কোনো ধরনের বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। দলের প্রেস উইং জানিয়েছে, নিরঙ্কুশ বিজয়ের জন্য বাদজুমা সারা দেশে শুকরিয়া আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে।এর আগে সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। এরপর কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়।

শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন স্থগিত থাকায় এবার ২৯৯ আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র ২৭৪ জন এবং নারী প্রার্থী ৮৩ জন। নারী প্রার্থীদের মধ্যে দলীয় ৬৩ এবং স্বতন্ত্র ২০ জন।

এবার মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টাদের জড়িয়ে ১৮ মাসে ভুল তথ্য ছড়িয়েছে ৮৮৮টি

জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সিদ্ধান্ত

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মাইলস্টোনের সেই শিক্ষিকা

ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা ও উৎসাহ দেখা যাচ্ছে: ইভার্স ইজাবস

নিউমুরিং টার্মিনাল ইজারা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ঠেকানো সম্ভব না: নৌ উপদেষ্টা

দুবাই বিমানবন্দরের অনন্য রেকর্ড: এক বছরে সাড়ে ৯ কোটি যাত্রীর পদচারণা

ভোটের আগে ডিজিটাল বিভ্রান্তি, আড়ালে বাস্তব জনমত

কিছু আসনে রেজাল্ট শিট পরিবর্তন ও ঘষামাজার অভিযোগ জামায়াতের

ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালুর সময় জানাল সরকার

এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ