বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

এনআইডি সেবায় অবৈধ লেনদেনের দায়ে ইসি কর্মকর্তা সুধাংশু কুমার সাহাকে অপসারণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ

Spread the love

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবায় অবৈধ লেনদেন ও ঘুষের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব সুধাংশু কুমার সাহাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে সুধাংশু কুমার সাহা এনআইডি সংশোধনের সময় ৩০০ টাকা অবৈধভাবে গ্রহণ করেন। এছাড়া, ওই ঘটনার ভিডিও ধারণ করে তা প্রকাশ না করার শর্তে তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীকে ২৯ হাজার টাকা ঘুষ প্রদান করেন

প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা (মামলা নম্বর-০৪/২০২৫) দায়ের করা হয়।

পরবর্তীতে বিভাগীয় তদন্তে অভিযোগগুলো প্রমাণিত হয়। তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ইসি সচিবালয়ের আইডিইএ দ্বিতীয় পর্যায় প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. ফরিদুল ইসলাম

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত কর্মকর্তা আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করলেও তার ব্যাখ্যা সন্তোষজনক হয়নি। প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩)(গ) অনুযায়ী চাকরি থেকে অপসারণ করা হয়। এই সিদ্ধান্ত ৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

উল্লেখ্য, এর আগেও অনুরূপ অভিযোগে ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমানকে বরখাস্ত করা হয়েছিল।

সর্বশেষ - খেলাধুলা