Saturday , 21 February 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

৫২, ৭১, ৯০ ও ২৪-এর চেতনাই আমাদের পথ দেখাবে : আবদুস সালাম

প্রতিবেদক
nrb
February 21, 2026 7:21 am

Spread the love

১৭ বছরের কঠিন লড়াই ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। মহান একুশের চেতনাকে ধারণ করে দেশের সব দল, মত ও পথের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনিশনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, আমরা যেমন ৫২-এর ভাষা শহীদ ও ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করি, ঠিক তেমনি ৯০ ও ২৪-এর শহীদদের চেতনাকেও অন্তরে ধারণ করি। তাদের আত্মত্যাগ আমাদের জন্য পথপ্রদর্শক। এই চেতনাই আমাদের দেশের আগামী দিনের অগ্রযাত্রার মূল ভিত্তি।তিনি বলেন, এবারের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে সরকার গঠিত হয়েছে, তা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর। জনগণের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফার পরিকল্পনার আলোকে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, জাতীয় ঐক্য ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। সব রাজনৈতিক দল, মত ও পথের মানুষকে একত্রিত করে আমরা একটি মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় কাজ চালাব। মহান একুশের চেতনাকে ধারণ করেই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নিতে হবে: জাইমা রহমান

সবাইকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সেনাপ্রধানের

শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হতে পারবেন না

দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয়েছিল একটি দল: জামায়াত আমির

প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

ইরানে হামলা চালিয়ে যাওয়ার বার্তা ট্রাম্পের

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড

টঙ্গীবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত.

জ্বালানি তেল বিক্রির সব ধরনের বিধিনিষেধ তুলে নিলো সরকার