Sunday , 15 March 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

খালখনন কর্মসূচি উদ্বোধনে দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
nrb
March 15, 2026 9:40 am

Spread the love

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খালখনন কর্মসূচি উদ্বোধন করতে আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন । সেখানে নানা-নানির কবর জিয়ারত করবেন তিনি।

সোমবার (১৬ মার্চ) কাহারোল উপজেলা বলরামপুর সাহাপাড়া খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এর মাধ্যমে দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনখনন শুরু হবে।

ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে সকাল সাড়ে ১০টায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বাসে করে কাহারোল যাবেন। খাল খনন উদ্বোধন শেষে দিনাজপুর শহরে আসবেন। নানা-নানির কবর জিয়ারত করে সার্কিট হাউজ মাঠে ইফতার করবেন। সৈয়দপুর থেকে রাত ৮টায় বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

প্রধানমন্ত্রীর আগমনে অপেক্ষার প্রহর গুনছেন তৃণমূলের নেতাকর্মীরা। দিনাজপুর জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। চলছে সাজসজ্জা ও ব্যাপক প্রস্তুতি।

সেই সঙ্গে তারেক রহমান নানা-নানির কবর জিয়ারত করবেন খবর প্রকাশ হওয়ার পর থেকে শেখ ফরিদপুর কবরস্থানে সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে বলে জানিয়েছেন কবরস্থানের সাধারণ সম্পাদক আবু তৈয়ব আলী।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর ঘিরে নিরাপত্তায় এসএসএফ ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্য এবং মোতায়েন থাকবে ৩ হাজার পুলিশ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন

নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী: আপিল বিভাগ

ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালুর সময় জানাল সরকার

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

২ মন্ত্রণালয়ের দায়িত্বে ডা. জাহেদ উর রহমান

পাগলা মসজিদের গরু নিলামে কিনে এক বছরেও টাকা দেননি কথিত বিএনপি নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সাক্ষাৎ

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ১২ গ্রামে ঈদের জামাত

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা