Wednesday , 28 January 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে ৩ বছরের শিশু

প্রতিবেদক
nrb
January 28, 2026 1:52 pm

Spread the love

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামে বুধবার (২৮ জানুয়ারি) গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৩ বছরের শিশু মিসবাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি তার বাড়ির পাশে থাকা গর্তে পড়ে গেলে খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করছেন। ভিডিওতে এক যুবককে শিশুটিকে বাঁশ ধরে রাখতে বলা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে চারটি ইউনিটসহ উদ্ধার টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রাউজান থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, শিশুটি বিকেল ৪টার দিকে নলকূপের গর্তে পড়ে যায়। কীভাবে শিশুটি গর্তে পড়ে গেছে, তা এখনও জানা যায়নি। গর্তটির গভীরতা নির্দিষ্টভাবে জানা যায়নি।

এর আগে গত ডিসেম্বরে রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে নিখোঁজ হয়েছিল ২ বছরের শিশু সাজিদ। পরে প্রায় ৩২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং ও সীমিত এমএফএস সেবা

ভোট পুনর্গণনার দাবিতে মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

‘কিং’ আসছে বছরের বড়দিনে: শাহরুখের প্রত্যাবর্তন, প্রথমবার বড়পর্দায় মেয়ে সুহানা

সবাইকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সেনাপ্রধানের

নতুন আইজিপিকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মাইলস্টোনের সেই শিক্ষিকা

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (১৫ ফেব্রুয়ারি ২০২৬)