রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৬:০১ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায়  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়মিত অবহিতকরণের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ প্রান্তে প্রধান উপদেষ্টার বিদায়কালে উপাচার্য এই  সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপাচার্য গত দেড় বছরের দায়িত্ব পালনকালে অকুন্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা  জানান । এ সময় তিনি  শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।সাক্ষাৎকালে তিনি  বিশ্ববিদ্যালয় কর্তৃক  প্রকাশিত একটি সালতামামি প্রধান  উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। 

বিশ্ববিদ্যালয়ের  স্মরণকালের বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন  প্রকল্প গ্রহণে  আন্তরিক সহযোগিতা প্রদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মমত্ববোধ এবং এর শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমসহ সকল ক্ষেত্রে আন্তরিক সহযোগিতা প্রদানের জন্য উপাচার্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান ।  তিনি প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ড. নিয়াজ আহমদ খান  শিল্পী আলপ্তগীন তুষার অঙ্কিত একটি পোট্রেট প্রধান উপদেষ্টাকে উপহার  দেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সহিংস ঘটনার ছবি-ভিডিও ওয়েবসাইটে আপলোডের আহ্বান পুলিশের

 এক পুরুষকে নিয়ে দুই যমজ বোনের সম্পর্কের টানাপোড়েন,

প্রথমবারের মতো তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

সীমান্তে ফেলানীর মতো আর কাউকে ঝুলতে দেখতে চাই না: সারজিস

রমজানে দেশজুড়ে জাকের পার্টির ইফতার মাহফিল

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধস, নিহত ১০০

শেখ হাসিনা-শমী কায়সার-মমতাজ-তারানা হালিমের বিরুদ্ধে  মামলা

রিহ্যাব ফেয়ারে “হোপ হোমস লিমিটেড” ক্রেতাদের পছন্দের শীর্ষে

জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে, সেভাবে অক্ষরে অক্ষরে প্রতিপালন করব: সালাহউদ্দিন আহমদ