সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

বাহরাইন প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট, নিবন্ধন শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৬, ২০২৬ ৫:০২ পূর্বাহ্ণ

Spread the love

বাহরাইনের জাতীয় বিমান সংস্থা গাল্ফ এয়ারের মাধ্যমে এই বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

রোববার (১৫ মার্চ) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশেষ ফ্লাইটটি বাহরাইন থেকে প্রথমে সৌদি আরবের দাম্মামে গিয়ে সেখান থেকে ঢাকা যাবে।

এই ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের ফেইসবুক পাতায় দেওয়া নির্ধারিত গুগল ফরম পূরণ করে নিবন্ধন করতে হবে।

দূতাবাস জানিয়েছে, ফ্লাইটে আসন পাওয়া সম্পূর্ণভাবে গাল্ফ এয়ার কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আসন সংরক্ষণ করা হবে।

প্রতি আসনের ভাড়া ধরা হয়েছে আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার। বাহরাইন থেকে দাম্মাম পর্যন্ত বাসে যাতায়াত এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট অনুমতির খরচও এই ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, আগামী ২০ মার্চ অথবা এর কাছাকাছি কোনো দিন যাত্রার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হতে পারে।

আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের আগামী ১৬ মার্চ সকাল ১০টার মধ্যে নিবন্ধন করতে অনুরোধ জানিয়েছে দূতাবাস।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সচিবালয়ের সামনে থেকে জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার

পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে দুদকের চিঠি

থানায় অপুর জিডি, ৩ কনটেন্ট ক্রিয়েটরকে সতর্ক করল পুলিশ

ডিমের আঁশটে গন্ধ তাড়াবেন কিভাবে

এপেক্স বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সানাউল হক নীরু ভাইয়ের জন্মদিনে জিয়া সাইবার ফোর্সের শুভেচ্ছা

দীর্ঘ লাইনে নিরাপত্তার মধ্য দিয়ে ঈদগাহে প্রবেশ করছেন মুসল্লিরা

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো বিলবোর্ড ব্যানার অপসারণের নির্দেশ তারেক রহমানের

নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা, সবচেয়ে বেশি বিএনপির.

আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের আবেগপূর্ণ সম্পর্ক: প্রধান উপদেষ্টা