শনিবার , ২০ জুন ২০২৬ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

স্যাটেলাইটথেকেসরাসরিমোবাইলকলেসফল চীনাপ্রযুক্তিপ্রতিষ্ঠান

প্রতিবেদক
..... আকাশ
জুন ২০, ২০২৬ ১২:১৫ অপরাহ্ণ

Spread the love

জুন ২০, সিএমজি বাংলা ডেস্ক: প্রথমবারের মতো সরাসরি স্যাটেলাইট থেকে সাধারণ মোবাইল ফোনে ভয়েস কল সফলভাবে সম্পন্ন করেছে চীনের স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্পেসসেইল। কোনো ধরনের হার্ডওয়্যার বা সফটওয়্যার পরিবর্তন ছাড়াই সাধারণ স্মার্টফোন ব্যবহার করা হয়েছে এতে।

সংস্থাটি শুক্রবার জানায়, এটি চীনের প্রথম এ ধরনের পরীক্ষা, যেখানে পুরো যোগাযোগ ব্যবস্থা স্থিতিশীল ছিল এবং শব্দের গুণগত মান অত্যন্ত ভালো পাওয়া গেছে।

চলতি মাসের শুরুতে চীন চুছুয়ে-২ই রকেটে করে দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে, যার মধ্যে একটি ছিল স্পেসসেইল ডিটিসি-০১। স্যাটেলাইটটি সরাসরি মোবাইল প্রযুক্তি এবং স্পেস-গ্রাউন্ড সমন্বিত যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রযুক্তি পরীক্ষার জন্য ব্যবহৃত হচ্ছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, এই প্রযুক্তির মাধ্যমে সাধারণ ৫-জি মানের নেটওয়ার্কের মতোই শক্তিশালী ও স্থিতিশীল সিগনাল পাওয়া গেছে। এটি ভবিষ্যতে স্যাটেলাইট যোগাযোগকে ৫জি ও ৬জি নেটওয়ার্কের সঙ্গে আরও ভালোভাবে যুক্ত করার পথ খুলে দেবে।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিনহুয়া।

সর্বশেষ - খেলাধুলা