Monday , 9 March 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

আজ থেকে জ্বালানির মজুত বাড়বে, তবু চলবে রেশনিং: জ্বালানিমন্ত্রী

প্রতিবেদক
nrb
March 9, 2026 11:50 am

Spread the love

দুটি জাহাজ নোঙর করার পর দেশে জ্বালানির মজুত বাড়বে, তবে রেশনিং চলবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।রোববার (৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন,  ‘পেট্রোল পাম্পের সামনে গেলে দেখা যায় বিশাল লাইন। যেহেতু যুদ্ধ চলছে, শোধনাগার বোমা মেরে উড়িয়ে দেয়া হচ্ছে। সেজন্য আমার কাছে যে মজুত আছে, সেটা সাশ্রয়ী ব্যবহার করতে বলেছি। রেশনিং করতে বলেছি। কারণ আমরা জানি না যুদ্ধ কতদিন চলবে।’

তিনি জানান, আজ বেলা ১১টায় একটি জাহাজ নোঙর করেছে এবং দুপুরে আরেকটি জাহাজ আসার কথা। এই দুটি জাহাজ নোঙর করার পর জ্বালানির মজুত আরও বাড়বে, তবু রেশনিং অব্যাহত থাকবে।ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, ‘আমরা ক্ষমতায় আসার কিছু দিন পরই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলো, যেটির সঙ্গে জড়িয়ে আছে জ্বালানির প্রধান ইস্যু। আমরা একটি ভঙ্গুর অবস্থা পেয়েছি। ঋণে ঋণে জর্জরিত অবস্থা রয়েছে। এর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমাকে প্রতিদিন মানুষের কাছে জবাবদিহিতার মধ্যে আসতে হয়। আমাকে প্রতিনিয়ত জবাবদিহিতা করতে হয়।’

জ্বালানিমন্ত্রী বলেন, ‘বিরোধীরা আতঙ্ক ছড়িয়েছে যুদ্ধের কারণে আমরা দাম বাড়াবো। কিন্তু আমরা আশ্বস্ত করছি, আমরা আপাতত দাম বাড়াবো না। তাই মজুদ করার দরকার নেই। আমাদের সংকট নেই। কিন্তু রেশনিং চালু থাকবে’।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে না ইরান

আজকের মুদ্রার রেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬

বিরোধী দলের ওয়াকআউট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি.

চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশ, ভোর থেকেই পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ঢল

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

নিউমুরিং টার্মিনাল ইজারা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ঠেকানো সম্ভব না: নৌ উপদেষ্টা

জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সাক্ষাৎ