শনিবার , ২০ জুন ২০২৬ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিশ্চিত করতে হবে যেন ইসরায়েল সমঝোতা স্মারক মেনে চলে: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
..... আকাশ
জুন ২০, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

Spread the love

জুন ২০: গতকাল (শুক্রবার) ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের প্রতিটি শর্ত যেন ইসরায়েল কঠোরভাবে মেনে চলে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই তা নিশ্চিত করতে হবে।

খাতিবজাদেহ বলেন, ইরান তার পক্ষ থেকে কূটনৈতিক প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যেতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি উল্লেখ করেন, যদি অপর পক্ষও একই ধরনের গুরুত্ব বা আন্তরিকতা প্রদর্শন করে, তবে আমরাও ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যেতে প্রস্তুত আছি।

খাতিবজাদেহ তাঁর বক্তব্যে স্পষ্ট করেন যে, ইরান গাজাসহ সব যুদ্ধক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। চলমান সংঘাতের সাথে লেবাননের সরাসরি সংযোগ থাকার কারণে, দেশটিকেও এই সমঝোতা স্মারকের আওতাভুক্ত করা হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, একমাত্র তখনই লেবানন এবং সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে—যখন ইসরায়েল তার অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাবে এবং আন্তর্জাতিক আইন পুরোপুরি মেনে চলবে।

(শুয়েই/তৌহিদ/তুহিনা)

সর্বশেষ - খেলাধুলা