মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

উচ্চশিক্ষিত বেকারদের ৬২ শতাংশই জাতীয় বিশ্ববিদ্যালয়ের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ

Spread the love

দেশে উচ্চশিক্ষিত বেকারের সিংহভাগ আসছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, যা প্রায় ৬২ শতাংশ। এর অন্যতম কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৬৩ শতাংশ শিক্ষার্থী সমাজবিজ্ঞান বা কলার মতো বিভিন্ন বিষয়ে পড়েন, যেগুলোর বাজার চাহিদা কম।

এমন তথ্য জানিয়েছেন বিডিজবসের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর। তিনি জানান, জাতীয় বেকারত্বের হারের তুলনায় ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় দ্বিগুণ। এই তরুণদের যারা আবার টারশিয়ারি তথা উচ্চশিক্ষা নিয়েছেন তাদের মধ্যে বেকারের হার সর্বোচ্চ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টার ইনে ‘রিকমেন্ডেশনস বাই দ্য টাস্কফোর্স অন রিস্ট্র্যাটেজিং দ্য ইকোনমি’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলন হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের দ্বিতীয় দিনে শিক্ষা, যুব বেকারত্ব ও যুব উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

jagonews24.com

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য রাশেদা কে চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. রুমানা হক এবং বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাসরুর। তারা দুজনই টাস্কফোর্সের সদস্য।

অনুষ্ঠানে জানানো হয়, গত এক দশকে এমন বেকারের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। এত বেশি উচ্চশিক্ষিত বেকার বিশ্বের অন্য দেশে খুব একটা দেখা যায় না। তরুণ বেকারত্ব (ইয়ুথ আনএপ্লয়মেন্ট) বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছেন এই শিক্ষিত বেকারেরা।

ফাহিম মাশরুর বলেন, উচ্চশিক্ষিত বেকারের সিংহভাগ আসছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, এ হার প্রায় ৬২ শতাংশ। অর্থাৎ উচ্চশিক্ষিত বেকার সমস্যার মূল এখানে রয়ছে। এর অন্যতম কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৬৩ শতাংশ শিক্ষার্থী সমাজবিজ্ঞান বা কলার মতো বিভিন্ন বিষয়ে পড়েন, যেগুলোর বাজার চাহিদা কম।

তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা অংশ আবার স্বেচ্ছায় বেকার থাকেন। অন্য কথায় বললে সরকারি চাকরির জন্য ৩-৪ বছর ধরে অপেক্ষা করেন। এর পেছনে শুধু বেতন নয়, ক্ষমতার কেন্দ্রে যাওয়ার একটা লক্ষ্যও থাকে এসব শিক্ষার্থীর। উচ্চশিক্ষিত বেকার বৃদ্ধির এটিও একটি কারণ।

মূল প্রবন্ধে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার কিছু চ্যালেঞ্জ যেমন- শিক্ষার মান, অবকাঠামোগত গ্যাপ, জেন্ডার বৈষম্য, নীতিগত সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এক্ষেত্রে কিছু স্বল্প এবং দীর্ঘমেয়াদি সুপারিশ করা হয়েছে। যেমন- মানসম্মত শিক্ষা নিশ্চিত, শিক্ষাক্ষেত্রে কাঠামো হালনাগাদ করা, তদারকি, মূল্যায়ন ইত্যাদি।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় প্রায় ২ হাজার ৫০০ কলেজ রয়েছে। তবে এসব কলেজের গভর্নিং বডি অনেক বেশি পলিটিসাইজড, শিক্ষকদের মধ্যে ১০-১২টি গ্রুপ, প্রিন্সিপাল মেকিয়াভেলি ক্যারেক্টর। শিক্ষার মান নিয়েও প্রশ্ন রয়েছে। যত্রতত্র মাস্টার্স পড়ানো হচ্ছে, যেখানে শিক্ষকদের বেতন ৮-১০ হাজার টাকা। টেকনিক্যাল শিক্ষা নিয়ে অরাজকতা চলছে। বিভিন্ন সংস্থা ৬৪ জেলায় বিভিন্ন ইনস্টিটিউট বানাচ্ছে, তবে কারও মধ্যে কোনো সমন্বয় নেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, গত ৫ আগস্টের পর আমাদের প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার শিক্ষা সংস্কার নিয়ে বিশেষ উদ্যোগ নেবে। কিন্তু সেটি হয়নি। শিক্ষা সংস্কারে এখনো সঠিক পরিকল্পনা নেওয়ার সুযোগ রয়েছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

দীপু মনি-সালমান-পলক-মামুন ফের ৫ দিনের রিমান্ডে

Adorable_escapades_await_with_the_chicken_road_app_and_endless_coin-collecting_f

Adorable_escapades_await_with_the_chicken_road_app_and_endless_coin-collecting_f

দুর্নীতির পাতা বা ডাল নয়, ঘাড় ধরে টান দেওয়া হবে: জামায়াত আমির

Fantastisk_underhållning_och_chicken_road_casino_för_riskmedvetna_spelare

Fantastisk_underhållning_och_chicken_road_casino_för_riskmedvetna_spelare

https://amarbanglanews24.com/

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের সংক্ষিপ্ত বৈঠক বিমানবন্দরে

মুক্তির অপেক্ষায় পরীমণির ‘ডোডোর গল্প

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক

আনুষ্ঠানিক ঘোষণা! চায়না মিডিয়া গ্রুপ ও ফিফা নতুন মেয়াদের সম্প্রচার স্বত্ব চুক্তি সম্পন্ন করেছে

ই-ইউনিটের পরীক্ষার মাধ্যমে জবির নিজস্ব ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার

দেবভক্তদের থেকে বাঁচতে স্ত্রীকে নিয়ে গোয়েন্দা অফিসে শিবপ্রসাদ!