শুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি.

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৬ ১২:০১ অপরাহ্ণ

Spread the love

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থী হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ ধরনের ঘটনার লক্ষ্য হতে পারে নির্বাচনী সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় উপাসনালয়। তাই এ সময় যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।

মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিক্ষোভ, মিছিল ও রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলতে বলেছে। পাশাপাশি বড় জনসমাগমের আশপাশে অবস্থান বা চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। সতর্কবার্তায় উল্লেখ করা হয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত কোনো কর্মসূচিও হঠাৎ সংঘাতপূর্ণ পরিস্থিতিতে রূপ নিতে পারে।

যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন যানবাহন চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আওতায় ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত।

এই পরিস্থিতিতে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ১১ ও ১২ ফেব্রুয়ারি সীমিত পরিসরে সশরীর সেবা প্রদান করবে বলেও জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য করণীয়

দূতাবাসের সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য কয়েকটি করণীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো—

  • বড় জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা
  • সবসময় আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা
  • স্থানীয় সংবাদমাধ্যম ও আপডেট নিয়মিত অনুসরণ করা
  • কম চোখে পড়ার মতো আচরণ বজায় রাখা
  • জরুরি যোগাযোগের জন্য চার্জ দেওয়া মোবাইল ফোন সঙ্গে রাখা
  • ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা
  • বিকল্প যাতায়াতের পথ আগেভাগে নির্ধারণ করে রাখা

উল্লেখ্য, এর আগেও গত বছরের ১৫ ডিসেম্বর বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য অনুরূপ নিরাপত্তা সতর্কতা জারি করেছিল ঢাকার মার্কিন দূতাবাস।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তায় প্রস্তুত চীন: রাষ্ট্রদূত

ঘুষ নেয়ার সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা আটক

গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ক্রিকেটারদের বৈঠকে তামিমের ভূমিকা জানালেন বোর্ড সভাপতি

চট্টগ্রামে গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

ক্ষমা চাইলেন ব্যারিস্টার সুমন আইনজীবীদের কাছে

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী: জামায়াত আমির

এনআইডি সেবায় অবৈধ লেনদেনের দায়ে ইসি কর্মকর্তা সুধাংশু কুমার সাহাকে অপসারণ

সীমান্তে ফেলানীর মতো আর কাউকে ঝুলতে দেখতে চাই না: সারজিস

শিগগিরই বিডিআর বিদ্রোহে বিস্ফোরক মামলার জামিন শুনানি