Saturday , 7 February 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

১৬ রানে ৫ উইকেট হারানোর পর ফাহিমের ব্যাটে জিতলো পাকিস্তান

প্রতিবেদক
nrb
February 7, 2026 10:47 am

Spread the love

নেদারল্যান্ডসের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পেলেও হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। মাত্র ১৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যাওয়ার অবস্থায় পড়ে তারা। তবে একটি ক্যাচ মিসেই ডাচদের জয়ের স্বপ্ন ভেঙে যায়। জীবন পেয়ে ১১ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে পাকিস্তানকে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দেন ফাহিম আশরাফ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ডাচরা ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে যায়।

নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস, আর বাস ডি লিড করেন ৩০ রান। পাকিস্তানের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন সালমান মির্জা, তিনি ২৪ রানে ৩টি উইকেট নেন। এছাড়া মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ ও সাইম আয়ুব নেন ২টি করে উইকেট।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতেই ধাক্কা খায়। দলীয় ৫৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা। সাইম আয়ুব ১৩ বলে ২৪ রান এবং অধিনায়ক সালমান আলী আগা ৮ বলে ১২ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর বাবর আজম ও শাহিবজাদা ফারহান মিলে দলের হাল ধরেন। দুজনের ব্যাটে গড়ে ওঠে ৪৫ রানের জুটি। তবে এই জুটি ভাঙতেই ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনে। মাত্র ১৬ রানের ব্যবধানে ৫টি উইকেট হারায় দলটি।

এই ধসের মধ্যে শাহিবজাদা ফারহান করেন সর্বোচ্চ ৪৭ রান, বাবর আজম করেন ১৫ রান। এছাড়া মোহাম্মদ নওয়াজ ৬, শাদাব খান ৮ রান করে আউট হন এবং উসমান খান রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

শেষ দিকে ম্যাচে পাকিস্তানের ত্রাতা হয়ে মাঠে নামেন ফাহিম আশরাফ। গুরুত্বপূর্ণ মুহূর্তে দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১১ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার ঝড়ো ব্যাটিংয়েই পাকিস্তান শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত