Thursday , 12 February 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

গুলশানে ভোট দিলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
nrb
February 12, 2026 5:03 am

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারবিষয়ক গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের ঘটনাবহুল সময় পেরিয়ে গণতান্ত্রিক রূপান্তরের প্রত্যাশায় ভোট দিচ্ছেন দেশের মানুষ। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোটের মাধ্যমে নিজেদের মতামত জানাচ্ছেন ভোটাররা।

এর কিছুক্ষণ আগে একই কেন্দ্রে ভোট দেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে দলীয় মনোনীত প্রার্থী তারেক রহমান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

ঢাকা-১৭ আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। এ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের ডা. খালিদুজ্জামান। ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে এবং ধাপে ধাপে ভোটারদের আগমন অব্যাহত রয়েছে।

রাজধানীর গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯ জন, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।

এ আসনে মোট প্রার্থী ১১ জন। এর মধ্যে ৫ জন স্বতন্ত্র প্রার্থী ভোট থেকে সরে গিয়ে তারেক রহমানকে সমর্থন দিয়েছেন। তবে ভোটের মূল প্রতিদ্বন্দ্বিতা শুরু থেকেই ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে কেন্দ্রীভূত ছিল।

ঢাকা-১৭ নির্বাচন থেকে সরে দাঁড়ানো ৫ স্বতন্ত্র প্রার্থীর নাম হলো—সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের শামীম আহমেদ, আনারস প্রতীকের মো. রাশেদুল হক, আপেল প্রতীকের মঞ্জুর হুমায়ুন এবং মোরগ প্রতীকের এনায়েত উল্লাহ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘের সভাপতি পদে কূটনীতিকদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা দুপুরে

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি.

পরিচয় মিলেছে ইরানের পাল্টা হামলায় আমিরাতে নিহত বাংলাদেশির

ইত্যাদিতে হাবিব ওয়াহিদের ভিন্নধর্মী গান ‘বুঝি নাই তো আগে’

কেন্দ্র দখল করে এমপি হতে চাই না: নিজান

ড. খলিলুর রহমানকে চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

আজ থেকে জ্বালানির মজুত বাড়বে, তবু চলবে রেশনিং: জ্বালানিমন্ত্রী

ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

হাদি হত্যা সংশ্লিষ্ট আরেকজনের কনস্যুলার অ্যাকসেস চেয়েছে কলকাতা উপ-হাইকমিশন