সোমবার , ১৩ জুলাই ২০২৬ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

চীনেরএকাধিকঅঞ্চলেআকস্মিকবন্যায়লালসতর্কতাজারি

প্রতিবেদক
..... আকাশ
জুলাই ১৩, ২০২৬ ৮:৩০ পূর্বাহ্ণ

Spread the love

চীনের একাধিক অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসসহ বিভিন্ন ভূতাত্ত্বিক দুর্যোগের আশঙ্কায় লাল সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার সন্ধ্যা ৬টায় চীনের পানিসম্পদ মন্ত্রণালয় এবং চীন আবহাওয়া প্রশাসন যৌথভাবে আকস্মিক বন্যার জন্য সর্বোচ্চ স্তরের লাল সতর্কতা জারি করে। সতর্কতায় বলা হয়েছে, ১১ জুলাই রাত ৮টা থেকে ১২ জুলাই রাত ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে।   

সতর্কতায় বলা হয়েছে, বেইজিংয়ের পূর্বাঞ্চল, থিয়েনচিনের উত্তরাঞ্চল, হ্যপেইয়ের উত্তরপূর্বাঞ্চল, ইননার মঙ্গোলিয়ার পূর্বাঞ্চল, লিয়াওনিংয়ের পশ্চিমাঞ্চল, চিলিনের উত্তরপূর্বাঞ্চল, হেইলংচিয়াংয়ের দক্ষিণাঞ্চল, চেচিয়াংয়ের মধ্য ও দক্ষিণাঞ্চল, আনহুইয়ের দক্ষিণাঞ্চল, ফুচিয়ানের উত্তরাঞ্চল, চিয়াংসির উত্তরপূর্বাঞ্চল এবং সিছুয়ানের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি বেশি।

এর মধ্যে বেইজিংয়ের পূর্বাঞ্চল, হ্যপেইয়ের উত্তরপূর্বাঞ্চল, চেচিয়াংয়ের মধ্য ও দক্ষিণাঞ্চল এবং আনহুইয়ের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এছাড়া স্বল্প সময়ে অতি ভারী বৃষ্টিপাতের কারণে অন্যান্য এলাকাতেও আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

একই সময়ে, চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় এবং চীন আবহাওয়া প্রশাসন যৌথভাবে ভূতাত্ত্বিক দুর্যোগের জন্যও লাল সতর্কতা জারি করেছে। স্থানীয় প্রশাসনকে জরুরি সাড়া দেওয়ার পরিকল্পনা সক্রিয় করা এবং দুর্যোগ প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

দুই মন্ত্রণালয় সব স্তরের সরকার ও সংশ্লিষ্ট সংস্থাকে জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা কার্যকর করা, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো এবং জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সিএমজি

সর্বশেষ - খেলাধুলা