Wednesday , 18 March 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

কমলাপুর স্টেশনে বাঁশের বেড়া, তিন ধাপে টিকিট যাচাই—বিনা টিকিটে প্রবেশ বন্ধ

প্রতিবেদক
nrb
March 18, 2026 6:24 am

Spread the love

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিনা টিকিটের যাত্রী ঠেকাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘিরে দেওয়া হয়েছে বাঁশের বেড়া। তিন ধাপে টিকিট যাচাই শেষে যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।বুধবার (১৮ মার্চ) ভোর থেকেই স্টেশনের প্রবেশপথ, প্ল্যাটফর্মের আগে এবং ট্রেনে ওঠার আগে—এই তিন ধাপে কঠোরভাবে টিকিট পরীক্ষা করা হচ্ছে। বৈধ টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

রেলওয়ে কর্মকর্তারা জানান, কেউ যদি প্রথম ধাপ পেরিয়েও ভেতরে ঢুকে পড়েন, তবে পরবর্তী ধাপে তাকে আটকানো হচ্ছে। এ ক্ষেত্রে যাত্রীদের স্ট্যান্ডিং (দাঁড়িয়ে যাত্রা) টিকিট কেটে তবেই প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে।

স্টেশনের এক কর্মকর্তা বলেন, ঈদযাত্রাকে সুশৃঙ্খল রাখতে আগেভাগেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিনা টিকিটে ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ, তাই কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।

টিকিট না পেয়ে বিপাকে পড়েছেন অনেক যাত্রী। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়ারুল ইসলাম জানান, অনলাইনে বারবার চেষ্টা করেও টিকিট পাননি। পরে স্টেশনে এসে প্রথমে ঢুকলেও দ্বিতীয় ধাপে আটকে যান। শেষ পর্যন্ত স্ট্যান্ডিং টিকিট কেটে যাত্রার সুযোগ পান।

একই অভিজ্ঞতার কথা জানান শরিফুল ইসলাম। তিনি সিলেটগামী ট্রেনের টিকিট না পেয়ে স্টেশনে এসে টিটিই ও নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়েন। পরে স্ট্যান্ডিং টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে সক্ষম হন।

ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) আফতাব জানান, যাত্রীদের সুবিধার্থে কয়েকটি কাউন্টার খোলা রাখা হয়েছে। ট্রেন ছাড়ার আগ মুহূর্তেও স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। মোট বিক্রি হওয়া টিকিটের প্রায় ২৫ শতাংশ পর্যন্ত স্ট্যান্ডিং টিকিট ইস্যু করা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, কেউ বিনা টিকিটে প্রবেশের চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তাকে আটকে দেওয়া হচ্ছে অথবা স্টেশন এলাকা থেকে বের করে দেওয়া হচ্ছে।

ঈদকে কেন্দ্র করে প্রতিদিন হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। এই বাড়তি চাপ সামাল দিতে কমলাপুর রেলওয়ে স্টেশনে নিরাপত্তা ও তদারকি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আজকের মুদ্রার রেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬

রাত পেরিয়ে সকালেও যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি অব্যাহত

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো বিলবোর্ড ব্যানার অপসারণের নির্দেশ তারেক রহমানের

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ.

প্রথমবারের মতো তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান

প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান

ভূমি অফিসগুলোকে জরুরি নির্দেশনা মন্ত্রণালয়ের

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করল সরকার

১১ দলীয় জোটের নেতৃবৃন্দের আসনে রেজাল্ট টেম্পারিংয়ের প্রমাণ পাচ্ছি: আসিফ মাহমুদ

ব্রয়লারের কেজি আবারও ২০০