বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

ক্ষমতায় বসে নির্বাচন করছে জামায়াত–এনসিপি: মির্জা আব্বাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ

Spread the love

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতায় বসেই নির্বাচন করছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজায় এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, “ড. মুহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত ও তাদের বাচ্চারা—এনসিপি। সরকারপ্রধান নিজেই বলেছেন, ওরাই তাকে বসিয়েছে। তাই এখন জামায়াত আর এনসিপি ক্ষমতায় বসে নির্বাচন করছে।”

একটি রাজনৈতিক দল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে মেনে নিতে পারেনি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “পুরোনো শকুনরা ১৯৭১ সালে বাংলাদেশকে মেনে নেয়নি, আজও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মানতে পারেনি। তারা সকাল-বিকাল বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছে।”

তিনি অভিযোগ করেন, একটি চক্র পরিকল্পিতভাবে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। “এই চক্র নতুন নয়। তারা আগেও নির্বাচন বানচালের চেষ্টা করেছে,” বলেন তিনি। এ সময় তিনি দলের নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।

মির্জা আব্বাস আরও বলেন, “প্রশাসনের ভেতরে থাকা জামায়াতের লোকেরা জনগণের ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে। কিছু কিছু দল ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে চুক্তিও করেছে।”

তিনি অভিযোগ করেন, “একটি বিশেষ দলকে ক্ষমতায় আনার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। যদি তা সম্ভব না হয়, তাহলে তারা নির্বাচনই বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হবে।”

ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, “আমি মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি। একটি পক্ষ ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে।”

তিনি বলেন, “বিএনপি একটি জাতীয়তাবাদী দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক—এই সত্য তারা মেনে নিতে পারছে না।”

কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে মির্জা আব্বাস বলেন, “এ দেশের মানুষের সঙ্গে প্রতারণা করবেন না। মিথ্যা ও ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। আমরা তা মেনে নেব না। ভোটের ফলাফল নিয়েই আমরা ঘরে ফিরবো।”

বিরোধীপক্ষের উদ্দেশ্য নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন, “ওরা চাচ্ছে আমি কোথাও না কোথাও গণ্ডগোল করি। কিন্তু আমি তা করবো না। নির্বাচনের আগে কোনো গণ্ডগোল চাই না। প্রয়োজনে নির্বাচনের পরে করবো।”

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত