শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

খুলনায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৫:৪২ পূর্বাহ্ণ

Spread the love

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে পূর্বশত্রুতার জের ধরে মুরাদ খান (৪৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত মুরাদ উপজেলার হাজীগ্রামের খান মুনসুর আলীর ছেলে। তিনি দিঘলিয়া উপজেলা যুবদলের সদস্য ও একজন ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যুবদল কর্মী মুরাদ খান খুলনা থেকে তার হাজীগ্রামের নিজ বাড়িতে যাওয়ার পথে সেনহাটী মিয়া পাড়া মসজিদের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তার গতিরোধ করে। এ সময় মুরাদ দৌড়ে একটি দোকানে আশ্রয় নিলে অস্ত্রধারীরা সেখান থেকে ধরে নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। 

একপর্যায়ে মুরাদ নিস্তেজ হয়ে পড়লে অস্ত্রধারীরা চলে যায়। পরে স্থানীয় লোকজন মুরাদকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যুবদল নেতা মুরাদকে কুপিয়ে হত্যার ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। কারণ উদঘাটন এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ব্যাংক হিসাব জব্দ মমতাজের

পোষ্য কোটা বাতিলের দাবিতে চবি শিক্ষার্থীদের কর্মসূচি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খাদ্যমান নিশ্চিত করা ও ডিজিটাল লাইব্রেরীর বাস্তবায়নই জেরীর স্বপ্ন

কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনয়ন তালিকায় শীর্ষে প্রফেসর ড. সাইফুল ইসলাম

গুলশান-বনানী নয় ঢাকায় সবচেয়ে কম দরিদ্র মানুষ থাকেন পল্টনে

রেনু হত্যা মামলার রায়: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ডুয়েট ভিসির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

১৭ সংস্থা থেকে ৬৪ শতাংশ পর্যবেক্ষক নিয়োগ

ডেঙ্গুতে আরও ২১ জন হাসপাতালে