Wednesday , 28 January 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

ভোটের পরিবেশ নষ্ট করলে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা রিজওয়ানা হাসান.

প্রতিবেদক
nrb
January 28, 2026 12:35 pm

Spread the love

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংক্রান্ত পরিবেশের ওপর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান।

রিজওয়ানা হাসান বলেন, “নির্বাচন নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। বিভিন্ন মাধ্যমে গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। যদি কোনো রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ, ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করে, তবে সরকার তা কঠোরভাবে দমন করবে।”

তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচন সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কোন দল ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসলে কী হবে, এ বিষয়ে বাইরের কোনো মন্তব্যের সুযোগ নেই।”

নির্বাচনী প্রচারণায় বিধি লঙ্ঘনের বিষয়ে এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান জানান, “কিছু কিছু জায়গায় রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। এসব ক্ষেত্রে দলগুলোকে দায়িত্বশীল হতে হবে। আইনশৃঙ্খলার অবনতি হলে সরকার অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

সর্বশেষ - বাংলাদেশ