Monday , 26 January 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

সিরাজগঞ্জে দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু, আহত দুই

প্রতিবেদক
nrb
January 26, 2026 8:38 am

Spread the love

সিরাজগঞ্জের সদর উপজেলায় পরিত্যক্ত একটি বেসিনের দেয়াল ধসে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা হাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান হোসেন (৫) এবং সজিব সেখের দেড় বছর বয়সী মেয়ে সুমি খাতুন। আহত দুই শিশু হলো একই গ্রামের মেনহাজের দুই বছর বয়সী ছেলে আবির হোসেন ও সামিদুল ইসলামের সমবয়সী মেয়ে সানজিদা খাতুন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণকালে হাত ধোয়ার সুবিধার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শালুয়াভিটা হাটে একটি বেসিন নির্মাণ করেছিল। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ওই বেসিনের ওপর রোববার বিকেলে চার শিশু উঠে খেলছিল। এ সময় হঠাৎ বেসিনের দেয়াল ধসে পড়ে শিশুরা এর নিচে চাপা পড়ে।

স্থানীয়রা দ্রুত আহত শিশুদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রায়হান হোসেন ও সুমি খাতুনকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত শিশুদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান। তিনি জানান, নিহত দুই শিশুর পরিবারকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা এবং আহত দুই শিশুর পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণ-খুনের ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে: জামায়াত আমির

বাংলাদেশের বিপক্ষে সূচি প্রকাশ দক্ষিণ আফ্রিকার

শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হতে পারবেন না

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সাক্ষাৎ

ইরানকে কড়া হুঁশিয়ারি সৌদি আরবের, সম্মিলিত পদক্ষেপের হুমকি

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

প্রথমবারের মতো তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ শুরু, প্রথম দুই ঘন্টায় ২০ শতাংশ ভোট পড়েছে

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ