মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

খেলাপি ঋণ কমল ৮৭ হাজার কোটি টাকা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩, ২০২৬ ৭:৫৫ পূর্বাহ্ণ

Spread the love

ব্যাংক খাতের বিপুল খেলাপি ঋণ কমতে শুরু করেছে। যা এতদিন পাল্লা দিয়ে বাড়ছিল। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি বা ৫ দশমিক ১৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের রোববার (২ মার্চ) রাতে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা। যা মোট ঋণের ৩০ দশমিক ৬০ শতাংশ। এর আগে গত সেপ্টেম্বরে এ অঙ্ক ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। যা বিতরণকৃত ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা জানান, বিশেষ নীতি সহায়তার মাধ্যমে বিপুল খেলাপি ঋণ পুনঃতফসিল এবং নতুন ঋণ বিতরণে স্বচ্ছতা ও ঋণ আদায়ে নজরদারি বৃদ্ধির কারণেই খেলাপি ঋণ কমতে শুরু করেছে।

সরকার মালিকানাধীন ব্যাংকের খেলাপি ঋণ বিতরণ করা ঋণের ৪৪ দশমিক ৪৪ শতাংশ, বেসরকারি খাতের ব্যাংকে ২৮ দশমিক ২৫ শতাংশ, বিদেশি ব্যাংকে ৪ দশমিক ৫১ শতাংশ এবং বিশেষায়িত ব্যাংকে ৩৯ দশমিক ৭৪ শতাংশ ঋণ খেলাপি হয়েছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

১৬ রানে ৫ উইকেট হারানোর পর ফাহিমের ব্যাটে জিতলো পাকিস্তান

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জবি শিক্ষার্থী ফোরামের প্রতিবাদী সমাবেশ

তেহরানের প্রাণকেন্দ্রে আবারো ইসরায়েলি বিমান হামলা

একুশে বই মেলা শুরু ১ ফেব্রুয়ারি, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

অভ্যুত্থানে আহতদের আন্দোলনে জয় বাংলা স্লোগান, বৃদ্ধকে গণপিটুনি

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে গভীর সংকট অপেক্ষা করছে

ছবিতে ছবিতে ‘রক্তাক্ত কুয়েট’

গঠনমূলক সমালোচনা করেন, প্রশংসার দরকার নেই: সাংবাদিকদের প্রেস সচিব

মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশার চালক নিহত

গণপিটুনিতে রেনু হত্যা মামলার রায় পেছাল