Sunday , 15 February 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

মেক্সিকোতে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ১৮শ’র বেশি দম্পতির গণবিয়ে

প্রতিবেদক
nrb
February 15, 2026 6:06 am

Spread the love

ভ্যালেন্টাইন্স ডে’ উপলক্ষে বিভিন্ন দেশে গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে। এমন আয়োজনের মধ্যে রীতিমতো রেকর্ডই হয়েছে মেক্সিকোতে। দেশটিতে একসাথে ১৮০০-এর বেশি দম্পতি গাঁটছাড়া বাঁধেন।

গণবিবাহের এই অনুষ্ঠান ছিল উদযাপনে ভরপুর। সাদা গাউন ও স্যুটে বর-বউ সাজে ভেন্যুতে হাজির হন দম্পতিরা। বিয়ের মন্ত্র পাঠ শেষে তারা কেক কেটে অনুষ্ঠান উদযাপন করেন। এরপর তাদের হাতে তুলে দেওয়া হয় ম্যারেজ সার্টিফিকেট।বিশাল এ আয়োজনে অংশ নেওয়া যুগলদের মধ্যে অনেকে আগে ধর্মীয়ভাবে বিয়ে করলেও আনুষ্ঠানিকতা শেষ হয়নি। তাই এই সুযোগ হাতছাড়া করতে চাননি তারা। গণবিবাহে অংশ নিয়ে নবদম্পতিরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

এই গণবিবাহের দায়িত্ব পালন করেন একজন বিচারক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেক্সিকো সিটির গভর্নর ক্লারা ব্রুগাদা। এছাড়া, বিভিন্ন দেশে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে গণবিবাহ আয়োজন করা হয়েছে। লাতিন আমেরিকার দেশ পেরুতে একসাথে দাম্পত্য জীবনের সূচনা করেন শতাধিক যুগল। লিমার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘ম্যাজিক সার্কিট অব ওয়াটার’-এ আয়োজিত হয় এই বিবাহ অনুষ্ঠান।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

দিশেহারা ইরান, ৩ হাজার স্থাপনায় যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা 

বিশ্বকাপে না যাওয়া ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্টের ঘোষণা.

জ্বালানি তেল পাচার রোধে যশোর সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন

সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা

ডুয়েট ভিসির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

জয় পেয়েছেন আন্দালিব রহমান পার্থ

জ্বালানি তেল বিক্রির সব ধরনের বিধিনিষেধ তুলে নিলো সরকার

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী