Tuesday , 10 February 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক.

প্রতিবেদক
nrb
February 10, 2026 8:50 am

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশকে খুবই ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ইভারস আইজাবস বলেন, নির্বাচনের জন্য গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক। তিনি জানান, স্বল্প মেয়াদি ইইউ পর্যবেক্ষকরা মঙ্গলবার থেকেই মাঠে নামবেন এবং ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

তিনি বলেন,
“বর্তমানে নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক। যদিও কিছু কিছু ক্ষেত্রে আলোচনার প্রয়োজন রয়েছে, তবে সামগ্রিকভাবে পরিবেশ আশাব্যঞ্জক।”

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ওপর ইউরোপীয় ইউনিয়ন বিশেষ গুরুত্ব দিচ্ছে, যেখানে সংখ্যালঘু ও নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

সর্বশেষ - বাংলাদেশ