রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন অভিনেত্রী মধুমিতা সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৬ ৩:৫১ পূর্বাহ্ণ

Spread the love

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার আবারও বিয়ের পিঁড়িতে বসলেন। দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে শুক্রবার (২৩ জানুয়ারি) সরস্বতী পূজার রাতে কাগজ-কলমে সাত পাকে বাঁধা পড়েন তিনি। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বর দেবমাল্য চক্রবর্তী শোবিজ অঙ্গনের কেউ নন। তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

বিয়ের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বাঙালি সাজে সেজেছিলেন মধুমিতা। লাল বেনারসি শাড়ি, সোনার গয়না আর কপালে সূক্ষ্ম চন্দনের নকশায় কনের সাজে অপরূপা হয়ে ওঠেন এই অভিনেত্রী।

নিজের বিয়ে প্রসঙ্গে মধুমিতা বলেন,
“পর্দার বিয়ের সঙ্গে এর কোনো তুলনাই হয় না। নিজের বিয়েটাই জীবনের সবচেয়ে স্পেশাল মুহূর্ত।”

বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিকসহ টালিপাড়ার ঘনিষ্ঠজনেরা। কনের সাজে মধুমিতার সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন আমন্ত্রিত অতিথিরা, যা দ্রুতই ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, প্রায় পাঁচ বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে ছিলেন মধুমিতা ও দেবমাল্য। গত বছরের মার্চে অভিনেত্রী জানিয়েছিলেন, ডিসেম্বর কিংবা জানুয়ারির শুরুতেই তারা বিয়ের পরিকল্পনা করছেন—শেষ পর্যন্ত জানুয়ারিতেই সেই পরিকল্পনা বাস্তবায়ন হলো।

ছোট পর্দার হাত ধরেই বিনোদন জগতে পথচলা শুরু করেন মধুমিতা। ২০১১ সালে ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন তিনি। ২০১৮ সালে ‘কুসুমদোলা’ ধারাবাহিকের পর দীর্ঘ বিরতিতে গেলেও পরে বিভিন্ন চলচ্চিত্র ও ওয়েব সিরিজে নিয়মিত অভিনয় করেছেন।

উল্লেখ্য, এর আগেও একবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মধুমিতা সরকার। প্রথম মেগা সিরিয়াল চলাকালীন সময়ে সৌরভ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সে বিয়ে হলেও ২০১৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর নিজেকে সিঙ্গেল হিসেবেই পরিচয় দিচ্ছিলেন এই টালি অভিনেত্রী।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত