বুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১:০১ অপরাহ্ণ

Spread the love

নির্বাচনকালীন সময়ে নগদ অর্থ বহন নিয়ে বিভ্রান্তি দূর করতে বক্তব্য দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, নির্দিষ্ট কোনো অঙ্কের বেশি টাকা বহনে সরাসরি নিষেধাজ্ঞা নেই। বরং কেউ যদি বৈধ উৎস দেখাতে পারেন, তাহলে ৫০ লাখ নয়, এমনকি ৫ কোটি টাকা বহনেও আইনগত বাধা নেই।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইসি সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন লেনদেন বা নগদ অর্থ বহনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। তবে অর্থের বৈধ উৎস—যেমন ব্যবসায়িক লেনদেন, ব্যাংক উত্তোলনের কাগজপত্র বা অন্যান্য গ্রহণযোগ্য নথি—দেখাতে পারলে তা বহনে কোনো সমস্যা নেই।

কমিশন আরও জানায়, নির্বাচনে কালো টাকা বা অবৈধ অর্থের ব্যবহার ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। সন্দেহজনক অর্থ পরিবহন, অবৈধ লেনদেন বা ভোটে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে অর্থ বিতরণের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইসি কর্মকর্তারা বলেন, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ রাখতে আর্থিক লেনদেনের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। তবে সাধারণ ব্যবসা-বাণিজ্য বা ব্যক্তিগত বৈধ আর্থিক কার্যক্রমে অযথা হয়রানি না করার নির্দেশও দেওয়া হয়েছে।ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারবেন— এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, টাকা যদি বৈধ হয় এবং এর উৎস বৈধভাবে দেখানো যায়, তাহলে কোনো নির্দিষ্ট সীমা নেই। ব্যক্তিগত কাজে যত খুশি টাকা বহন করা যাবে।

তবে ওই টাকা যদি ভোটে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয়, সে বিষয়টি দেখবে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’। টাকা যদি অবৈধ হয়, তাহলে সে ক্ষেত্রে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

উত্তরায় চীনা নাগরিককে হত্যার পর বিদেশ পালালেন সহকর্মীরা

অপারেশন ডেভিল হান্টকে আরও শক্তিশালী করার আহ্বান

বেক্সিমকো গ্রুপসহ সাত কোম্পানির শেয়ার লেনদেন স্থগিতের অনুরোধ এনবিআরের

ফুটবলকে বিদায়ের সময় চূড়ান্ত করে ফেলেছেন নেইমার!

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজেকে ‘অশিক্ষিত’ দাবি করে টুইঙ্কল সম্পর্কে যা বললেন অক্ষয়

ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

ছেলে নতুন দলে পদ পাওয়ায় আবদুল হান্নানের বাবার নেতৃত্বে আনন্দ মিছিল

ধানমন্ডি ৩২: পানি সেচে পাওয়া গেলো না কিছুই

কার প্রেমে পড়লেন শ্রদ্ধা কাপুর