Wednesday , 4 March 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন পল কাপুর

প্রতিবেদক
nrb
March 4, 2026 7:20 am

Spread the love

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। 

আগামীকাল বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন।

মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার পর দিল্লি হয়ে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান পল কাপুর। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা।

তার সফরসূচি অনুযায়ী, বুধবার (৪ মার্চ) পরাষ্ট্ররমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে তিনি বৈঠক করবেন। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গেও তার মতবিনিময় করার কথা রয়েছে।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার মতবিনিময় করার কথা রয়েছে। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন তিনি।

পল কাপুরের ঢাকা সফর নিয়ে মার্কিন দূতাবাস গত সোমবার এক বিবৃতিতে বলেছে, এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

২০২৫ সালের ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুল থেকে ছুটিতে আছেন। সেখানে তিনি জাতীয় নিরাপত্তাবিষয়ক বিভাগের অধ্যাপক।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী

মাদারীপুর-২ আসনে আচরণবিধি লঙ্ঘন: স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

ভোটকেন্দ্রে কাবিলার সঙ্গে দেখা পাটোয়ারীর

নতুন সরকারের শপথ মঙ্গলবার

তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি, তদন্তে ভয়াবহ তথ্য

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যেই গ্রহণ, না হলে অকেজো ১৩৩ অধ্যাদেশ: আসিফ নজরুল

১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী