বুধবার , ২৮ জানুয়ারি ২০২৬ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

মির্জা আব্বাস দেশের ‘এক নম্বর ক্রিমিনাল’: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় গণসংযোগকালে বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (২৮ জানুয়ারি) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মির্জা আব্বাসকে বাংলাদেশের ‘এক নম্বর ক্রিমিনাল’ হিসেবে আখ্যায়িত করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা গণসংযোগে এসেছি, কিন্তু আমাদের হ্যারাস করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে। আমরা বিএনপি, যুবদল বা ছাত্রদলের বিরুদ্ধে না—আমরা সিস্টেমের বিরুদ্ধে। এই এলাকায় যদি চাঁদাবাজি চলে আর তার পাহারাদার হয় ছাত্রদল, তাহলে তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই হবে।”

মিডিয়ার সামনে সরাসরি মির্জা আব্বাসকে অভিযুক্ত করে তিনি বলেন, “বাংলাদেশে যদি ক্রিমিনাল র‍্যাঙ্কিং করা হয়, তাহলে সবচেয়ে বড় গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার ওয়ান হচ্ছেন মির্জা আব্বাস। আজ আমি বেঁচে আছি বলে কথাটা বলে যাচ্ছি। মরার পর আপনারা প্রমাণ পাবেন।”

ঢাকা-৮ আসনের পরিস্থিতি তুলে ধরে নাসীরুদ্দীন বলেন, “এখানে প্রতি পরতে পরতে চাঁদাবাজি আর সন্ত্রাসী কার্যক্রম চলছে। আমরা ব্যক্তি বা দলের বিরুদ্ধে না, আমরা সিস্টেম পরিবর্তনের পক্ষে। কেউ কেউ পুরোনো সিস্টেম ঠিক রেখে নতুন পাহারাদার হতে চায়।”

মির্জা আব্বাসের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ও দুর্নীতির অভিযোগ এনে তিনি বলেন, “তিনি হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। ওই কলেজ কমিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন তিনি। ভিকারুননিসা, সিদ্ধেশ্বরী—সবই ওপেন সিক্রেট। ঢাকা-৮-এর মানুষ এগুলো জানে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও প্রশ্ন ছুড়ে দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “আমি তারেক রহমানকে বলতে চাই—কীভাবে এমন সন্ত্রাসীদের দলীয় স্থায়ী কমিটিতে আশ্রয় দেওয়া হয়? ঢাকা-১১-তে কাইয়ুম কমিশনার, ঢাকা-৬-এ ইশরাক—এরা সবাই দখলবাজ ও সন্ত্রাসী। অথচ এদেরই মনোনয়ন দেওয়া হয়েছে।”

মির্জা আব্বাসকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমি ভদ্র মানুষ, কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আপনি যদি মনে করেন গুন্ডা বাহিনী দিয়ে আমাকে দমিয়ে দেবেন—তাহলে ভুল করছেন। যারা একবার মরে গেছে, তাদের জীবন বোনাস লাইফ।”

নির্বাচন কমিশনের ভূমিকারও তীব্র সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “ভোটের আগেই নির্বাচন কমিশন ঋণখেলাপি, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের পক্ষে রায় দিয়ে দিয়েছে। এটা কেমন নির্বাচন কমিশন? ভোট আসার আগেই গোল দিয়ে দিয়েছে।”

শেষে তিনি বলেন, “মির্জা আব্বাসের আমলনামা বাংলাদেশের মানুষ জানে। একজন চোর ও বাটপার যদি নিজেকে ভদ্র মানুষ দাবি করে, তাহলে আমরা কোন সমাজে বাস করছি—এই প্রশ্ন থেকেই যায়।”

সর্বশেষ - খেলাধুলা