মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

ট্রলি ব্যাগে মিললো মাথাকাটা মরদেহ, মা-মেয়ে আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

Spread the love

কলকাতার বুকে হাড়হিম করা ঘটনা। নিজের খালার মাথাকাটা দেহাংশ ট্রলি ব্যাগে ভরে কলকাতার আহিরীটোলা গঙ্গা নদীর কুমোরটুলি ঘাটে ফেলতে গিয়ে আটক হয়েছেন দুই নারী। তারা সম্পর্কে মা ও মেয়ে।

ধৃত মায়ের নাম আরতি ঘোষ ও মেয়ের নাম ফাল্গুনী ঘোষ। আর যার মরদেহ পাওয়া গেছে তিনি সম্পর্কে আরতি ঘোষের বোন, তার নাম সুমিতা ঘোষ। তারা সবাই উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের কাজীপাড়া বাসিন্দা।

জানা যায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আরোহীটোলার কাছে গঙ্গা নদীর কুমোরটুলি ঘাটের ধারে দুই নারীকে একটি নীল রঙের ট্রলি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারা ওই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

জিজ্ঞাসাবাদে তাদের কথায় সন্দেহ হওয়ায় ব্যাগটি খুলতেই শিউরে ওঠেন স্থানীয়রা। ব্যাগের ভেতরে ছিল মাথাবিহীন টুকরো করা একটি মরদেহ।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুই নারীকে আটক করে। যদিও ধৃতদের দাবি, ট্রলি ব্যাগে থাকা দেহটি তাদের পোষা কুকুরের।

মধ্যমগ্রামের কাজীপাড়া বাসিন্দা প্রকাশ রাহা বলেন, একটি মেয়ে তার খালাকে নিয়ে এখানে থাকতেন। মাঝে মধ্যে আরেকজন নারীও আসতেন। আমরা জানতে পেরেছি, এখানে অসামাজিক কাজকর্ম হতো। কুমারটুলির লোকেরা যখন হাতেনাতে তাকে ধরেছে, অবশ্যই তার শাস্তি হবে।

আরেক বাসিন্দা বৈশাখী দাশ জানান, মেয়েটা মাঝে মধ্যে বাড়ি থেকে বের হতো। তবে কী করতো জানি না। তার মায়ের স্বভাব ভালো ছিল না। প্রায়ই স্থানীয় বাসিন্দাদের বাড়িতে না বলে ঢুকে যেতেন এবং ফলমূল না বলে তুলে নিয়ে আসতেন। আড়াই বছর ধরে আমাদের এখানে তারা থাকতেন। আমরা পাড়ার সবাই আতঙ্কে রয়েছি এমন একটি ঘটনা ঘটলো বলে। পুলিশ জানিয়েছে, বিষয়টির তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বলা যাবে কীভাবে কী ঘটেছে?

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

কুয়াশায় গাড়ি চালাতে বিআরটিএ’র চার নির্দেশনা

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি

धैर्य का फल, 1xbet के खेलों में विशाल लाभ!

धैर्य का फल, 1xbet के खेलों में विशाल लाभ!

পাঁচ বছর পর আবারও ফিরছে জাতীয় ক্রীড়া পুরস্কার: প্রতিমন্ত্রী আমিনুল

একুশে বইমেলা ২০২৫-এ সিফাত নুসরাতের প্রথম থ্রিলার উপন্যাস “রুহি” প্রকাশিত

সবাইকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সেনাপ্রধানের

Искусный отбор и азарт в олимп казино официальный сайт для увлечённых ценителей

Искусный отбор и азарт в олимп казино официальный сайт для увлечённых ценителей

বইমেলায় হট্টগোল, প্রধান উপদেষ্টার নিন্দা

রমজানে মসজিদে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ করলো সৌদি আরব

দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায় আ.লীগ, দমনে পদক্ষেপ নেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি