শনিবার , ১৫ আগস্ট ২০২৬ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৬

প্রতিবেদক
..... আকাশ
আগস্ট ১৫, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ

Spread the love

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

National IT Competition for Youth with Disabilities (NITC 2026)
প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী যুবকদের ক্ষমতায়ন ও সম্ভাবনার নতুন দিগন্ত

ডাক , টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার  কাউন্সিল (বিসিসি) কর্তৃক ১০ ম ‘যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৬ (National IT Competition for Youth with Disabilities –NITC 2026 ‘ ১ আগস্ট ২০২৬ খ্রি. শনিবার রোজ শনিবার রাজধানীর গ্রীনরোডে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব  এসিয়া প্যাসিফিকে দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

আজকে এই প্রতিযোগিতার ৪ টি ক্যাটাগরিতে (১) দৃষ্টি প্রতিবন্ধী ২১ জন (২) শারীরিক প্রতিবন্ধী -২৫ জন (৩) বাক ও শবণ প্রতিবন্ধী -১৫ জন এবং (৪) নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি)-০৯ জন সহ মোট ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রত্যেক ক্যাটাগরি  থেকে বিজয়ী প্রথম ৩ জনকে অর্থ্যৎ  ৪ ক্যাটাগরিতে মোট ১২ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের   মধ্যে স্মার্ট ফোন , সনদ ও ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি ডাক , টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম, এমপি।

প্রতিযোগিতায় নির্বাচিত ৪ টি ক্যাটাগরি যথাক্রমে দৃষ্টি প্রতিবন্ধী ,  শারীরিক প্রতিবন্ধী , বাক ও শ্রবণ প্রতিবন্ধী , নিউরো  ডেভোলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি) এর প্রতিটি হতে নির্বাচিত শ্রেষ্ঠ ০৪ জন প্রতিযোগী আগামী অক্টোবর ২০২৬ খ্রি. ভিয়েতনামে অনুষ্ঠিতব্য  Global IT Competition for Youth with Disabilities (GITC) এ অংশগ্রহণের সুযোগ পাবেন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম, এমপি । উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব জনাব মোঃ মামুনুর রশীদ ভূঞা, সিএসআইডি নির্বাহী পরিচালক জনাব খন্দকার জহুরুল আলম, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর বোর্ড অব ট্রাস্টি চেয়ারপার্সন, জনাব কে. এম. মজিবুল হক ও উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জনাব নাহিদ সুলতানা মল্লিক।

সর্বশেষ - খেলাধুলা