রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

বাদ পড়লেন দিঘী, টগরের নায়িকা পূজা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১২:২৮ অপরাহ্ণ

Spread the love

কথা ছিল আদর আজাদের সঙ্গে জুটি বাঁধবেন প্রার্থনা ফারদিন দিঘী। আলোচনা চলছিল নতুন জুটি নিয়ে। তবে এর মধ্যেই জানা গেল, আলোক হাসান পরিচালিত ‘টগর’ সিনেমা থেকে বাদ পড়েছেন দিঘী। তার পরিবর্তে নায়িকা হিসেবে এতে যোগ দিয়েছেন পূজা চেরি। বিষয়টি পরিচালক নিজেই নিশ্চিত করেছেন।

তবে তিনি দিঘীকে বাদ দেয়ার ব্যাপারে বিস্তারিত মন্তব্য করতে চাননি গণমাধ্যমে। নিজের সিনেমার জন্য শুভকামনা চেয়ে তিনি বলেন, ‘একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। তবে পেছনের বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না। আমরা এক পরিবারের মানুষ, সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল। তবে আমি মনে করি পূজা চেরিকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই।’

আলোক জানান, মোশন পোস্টার প্রকাশ পেয়েছে ‘টগর’ ছবির। এই মোশন পোস্টার প্রকাশের মধ্য দিয়েই তার সিনেমার আনুষ্ঠানিক যাত্রা হলো। ২৫ ফেব্রুয়ারি শুরু হবে শুটিং।

ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন আদর আজাদ। তার বিপরীতে হাজির হবেন পূজা। এ ছাড়াও এ আর মুভি নেটওয়ার্কের প্রযোজনা ও পরিবেশনায় সিনেমাটিতে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।

ছবিটি প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘গত চার মাস ধরে এই সিনেমাটির সঙ্গে ওঠাবসা চলছে। মাঝখানে কেবল পিনিকের শুট করেছি। তবে ‘টগর’ সিনেমার চরিত্রটি মাথায় ঘুরপাক খায়। অবশেষে ছবিটির শুটিং শুরু হচ্ছে। ছবিটি নিয়ে আশাবাদী।’

পূজা চেরি বলেন, ‘অলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। এনাউন্সমেন্ট টিজারে ভিন্ন কাস্টিং এর কারণে আমি নিজেও কাজটি করতে চাইনি। তবে পরবর্তীতে টিম আমাকে বুঝাতে সমর্থ্য হয় এবং আমারও গল্পটি পছন্দ হওয়ায় রাজি হয়েছি। চ্যালেঞ্জ নেয়াই তো আমাদের কাজ।’

সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে নিশ্চিত করেছেন পরিচালক আলোক হাসান।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুর-২ আসনে আচরণবিধি লঙ্ঘন: স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

আইডি কার্ড ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

ডিমের আঁশটে গন্ধ তাড়াবেন কিভাবে

নেইমারের জাদুতে লিগ মৌসুমে জয় সান্তোসের

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ভালো হয়েছে: পল কাপুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা

রুট ও ব্রুক রেকর্ড ভাঙলেন ৪০ বছর আগের

ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ পাঠ্যপুস্তক পর্যালোচনা কমিটি বাতিলের প্রতিবাদে

দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে ৩১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

শেখ হাসিনা দিল্লি থেকে সন্ত্রাসীদের সক্রিয় করার চেষ্টা করছেন: প্রধান উপদেষ্টা