শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

আ.লীগ নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়ব না: হান্নান মাসউদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ

Spread the love

আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা শুরু হয়েছে উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, গণহত্যায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পৃক্ততা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে। তাই তাদের বিচার ও দলটি নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়ব না।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত মোহাম্মদ হাসানের জানাজা শেষে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, জুলাই গণহত্যায় শহীদ পরিবারের স্বজনরা প্রিয়জনের মরদেহ পর্যন্ত খুঁজে পাচ্ছে না। আরেকটি গোষ্ঠী ও দল রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা শুরু করেছে।

এ সময় গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শহীদ মোহাম্মদ হাসানের পরিবারে সদস্যরা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ মোহাম্মদ হাসানের মরদেহ সাত মাস পর শনাক্ত হয়।

সর্বশেষ - খেলাধুলা