বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

ই-ইউনিটের পরীক্ষার মাধ্যমে জবির নিজস্ব ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ণ

Spread the love

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার। এদিন ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষার মাধ্যমে জবির নিজস্ব ভর্তি পরীক্ষা শুরু হবে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা। যেখানে মোট ১ হাজার ৩৭৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেবেন।   

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন বলেন, ‘পরীক্ষা আয়োজনে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।প্রাথমিকভাবে তিন শিফটে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও পরীক্ষার্থী সংখ্যা কম থাকায় এক শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

জানা যায়, ভর্তি পরীক্ষায় ব্যবহারিক অংশে ৪৮ নম্বর এবং বহুনির্বাচনি প্রশ্নে ২৪ নম্বর বরাদ্দ থাকবে। মোট দেড় ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।   

এছাড়াও আগামী ১৪ ফেব্রুয়ারি ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি বি-ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২৮ ফেব্রুয়ারি সি-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।   

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সর্বশেষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৩টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়। তবে ৪ বছর পর এবার জবি গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা নিচ্ছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ইসি ভবনের সামনে সরকারি চাকরিজীবীদের বিক্ষোভ

‘ফিরে এসে দেশপ্রেমিক প্রমাণ করুন’ শেখ হাসিনাকে জামায়াত আমির

স্বামীর কিডনি বিক্রির টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে প্রেমিকের সঙ্গে লাপাত্তা

খামেনি হত্যাকাণ্ডে পাকিস্তানজুড়ে সহিংসতায় নিহত ২৩

বাংলাদেশের বিপক্ষে সূচি প্রকাশ দক্ষিণ আফ্রিকার

নেতৃত্বে সৌদি–ইরান মধ্যপ্রাচ্যে পরিবর্তনের হাওয়া

সীতাকুণ্ডে শ্বাসনালি কাটা সেই ৭ বছরের শিশুর মৃত্যু

আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন: নাহিদ ইসলাম

দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় হাত ভেঙে দেওয়ার অভিযোগ, সামান্য চড়থাপ্পড় দেওয়ার দাবি বিএনপি নেতার