বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

সিরিয়ার অন্তর্র্বতী প্রেসিডেন্ট হলেন বিদ্রোহী নেতা আল-শারা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ণ

Spread the love

সিরিয়ার অন্তর্র্বতী সরকার পরিচালনার জন্য নতুন প্রেসিডেন্ট হিসেবে দেশটির ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারার নাম ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে দেশটির সংবিধান স্থগিতের ঘোষণা এসেছে বলেও জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা (এসএএনএ)।

বুধবার (৩০ জানুয়ারি) সানার এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্র্বতী সরকার পরিচালনার জন্য আল-শারাকে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। নতুন একটি সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত এই আইন পরিষদ নিজেদের দায়িত্ব পালন করে যাবে।

সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো সরকারের সামরিক পরিচালনা খাতের মুখপাত্র হাসান আবদেল ঘানি নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করেছেন। তিনি দেশটির বিদ্যমান সশস্ত্র বাহিনীগুলোরও বিলুপ্তি ঘোষণা করেছেন। আবদেল ঘানি এক ঘোষণায় জানিয়েছেন, সশস্ত্র বাহিনী বিলুপ্ত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা আবদেল ঘানিকে উদ্ধৃত করে বলেছে, সব সামরিক বাহিনী বিলুপ্ত হয়ে গেছে… এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হয়েছে। বিগত স্বৈরশাসক বাশার আল সরকারের সেনাবাহিনীর বিলুপ্তি এবং নিরাপত্তা সংস্থাগুলোর পাশাপাশি কয়েক দশক ধরে সিরিয়া শাসনকারী বাথ পার্টিরও বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

সিরিয়ার রাজধানী দামেস্কে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি বৈঠকে এসব ঘোষণা দেওয়া হয়। বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযানেই গত মাসে বাশার আল-আসাদ সরকার ক্ষমতাচ্যুত হয় এবং আসাদ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। সে সময় বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে ছিল আল-শারার দল হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)।

আসাদ সরকারের পতনের পর আল-শারার হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গ্রুপটি ডি ফ্যাক্টো সরকারে পরিণত হয় এবং একটি অন্তর্র্বতী সরকার গঠন করে যা মূলত স্থানীয় সরকারের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হয়।

দামেস্ক থেকে আল-জাজিরার সাংবাদিক ওসামা বিন জাভিদ বলেন, গতকালের ঘোষণা সিরিয়ার ভবিষ্যতের চলার পথকে আরও স্পষ্ট করেছে। তবে অন্তবর্তী সরকার কতদিন স্থায়ী হবে তা এখনও নিশ্চিত নয়।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ‌ ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ৫ মার্চ

যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

স্কুল-কলেজ থেকে বাদ পড়ছে শেখ হাসিনার নাম

বিয়ের প্রলোভনে টাকা আত্মসাৎ: মা–স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং ও সীমিত এমএফএস সেবা

রাত পেরিয়ে সকালেও যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি অব্যাহত

পুলিশ বলব না, তাঁরা অপরাধী হিসেবে গণ্য হবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

সবজির দাম বৃদ্ধিতে আড়তদারদের সংশ্লিষ্টতা

যে মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মানিক

অপহৃত ৫ জেলেকে ফিরিয়ে এনেছে বিজিবি