রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং ও সীমিত এমএফএস সেবা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ২:৪০ অপরাহ্ণ

Spread the love

আর মাত্র তিন দিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনকে কেন্দ্র করে অর্থের অপব্যবহার ও অনিয়ম রোধে মোবাইল ব্যাংকিং (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সাময়িকভাবে সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত—পূর্ণ ৯৬ ঘণ্টা এসব সেবায় বিধিনিষেধ কার্যকর থাকবে।

এমএফএসে লেনদেনের সীমা

এই সময়ের মধ্যে বিকাশ, রকেট, নগদসহ সব এমএফএস সেবায়—

  • ব্যক্তি থেকে ব্যক্তি (P2P) লেনদেনে প্রতিবার সর্বোচ্চ ১ হাজার টাকা পাঠানো যাবে
  • দৈনিক সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে
  • মোট দৈনিক লেনদেনের সর্বোচ্চ সীমা হবে ১০ হাজার টাকা

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের অপব্যবহার রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্টারনেট ব্যাংকিং সম্পূর্ণ বন্ধ

নির্ধারিত সময়ের মধ্যে—

  • ইন্টারনেট ব্যাংকিং ও ব্যাংক অ্যাপ ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো (IBFT) সম্পূর্ণ বন্ধ থাকবে
  • বিভিন্ন ব্যাংকের অ্যাপের মাধ্যমে একে অপরকে টাকা পাঠানোর সুবিধাও বন্ধ থাকবে

যেসব সেবা চালু থাকবে

তবে—

  • মার্চেন্ট পেমেন্ট
  • ইউটিলিটি বিল ও অন্যান্য পরিষেবা বিল পরিশোধ

এই ক্ষেত্রগুলোতে প্রচলিত নিয়ম অনুযায়ী লেনদেন চালু থাকবে

নজরদারি ও আইনগত ব্যবস্থা

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে—

  • এমএফএসের মাধ্যমে কোনো আর্থিক অপরাধ সংঘটিত হলে তা তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানাতে হবে
  • নির্বাচন উপলক্ষে এমএফএস–সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে নিজস্ব জরুরি রেসপন্স সেল গঠন করতে হবে
  • নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ (ক্লোজ মনিটরিং)-এর আওতায় রাখতে হবে
  • সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন হলে দ্রুত সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে

এছাড়া, এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত