বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

চীনে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা সি চিন পিংয়ের

প্রতিবেদক
Razaul Karim Shakil
মে ১৪, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ

Spread the love

মে ১৪, সিএমজি বাংলা ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উষ্ণ রাষ্ট্রীয় অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘গ্রেট হল অব দ্য পিপল’-এর বাইরে এ জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় অভ্যর্থনার আয়োজন করা হয়।
ট্রাম্পের সম্মানে চীনের গণমুক্তি ফৌজ–পিএলএ একটি বিশেষ গার্ড অব অনার এবং সামরিক কুচকাওয়াজের আয়োজন করে।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে বহনকারী বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ চীনের রাজধানী বেইজিংয়ে অবতরণ করে। এরপর ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং-সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

ট্রাম্পের জন্য আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে বেইজিং। সেখানেও তাকে দেওয়া হয়েছে সামরিক গার্ড অব অনার।

বিমানবন্দরে ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল চীনা শিশু-কিশোররা। তারা যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নাড়িয়ে ট্রাম্পকে স্বাগত জানায়।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে ১৩ থেকে ১৫ মে চীন সফর করবেন ট্রাম্প। প্রায় ৯ বছর পর এটিই কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। এর আগে ২০১৭ সালের নভেম্বরে তিনি চীন সফর করেছিলেন।

নাহার/সাকিব
তথ্য ও ছবি-সিনহুয়া/সিসিটিভি

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

মানবাধিকার লঙ্ঘন মেনে নেয়া হবে না: প্রধান উপদেষ্টা

তরুণরা পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে: ইয়ুথ সামিটে প্রধান উপদেষ্টা

বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুততর করার আহ্বান

ইরানের নতুন সুপ্রিম লিডারের বেঁচে থাকা নিয়ে সংশয়

আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেব না: জয়নুল আবেদীন

রমজান ও গরমে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির ওপরে রাখার অনুরোধ

অবৈধভাবে চাঁদনী চক বিজনেস ফোরামের কমিটি ভেঙে প্রশাসক নিয়োগ

Древние Склады Золота Почувствуй Дыхание Мидаса и Огромные Выигрыши в olimp casino.

Древние Склады Золота Почувствуй Дыхание Мидаса и Огромные Выигрыши в olimp casino.

বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশে আর্থিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র

বিদেশে ঘুরলেই ভাবে পাত্রের খোঁজ করছি: পায়েল