রবিবার , ৮ মার্চ ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৬ ৫:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার রেশ ধরে সৌদি আরবে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান। রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা পর্যন্ত রাজধানী রিয়াদের পূর্ব দিকে অন্তত সাতটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়।এর মাত্র এক ঘণ্টা আগে আরও আটটি ইরানি ড্রোন ধ্বংস করার তথ্য জানিয়েছিল দেশটি।উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র কোনো হামলা না চালালে ইরান পাল্টা আঘাত করবে না বলে গত শনিবার প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে সেই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানি ভূখণ্ডে হামলার ঘটনা ঘটে।

এর প্রতিক্রিয়ায় সৌদি আরবসহ পার্শ্ববর্তী দেশগুলোকে লক্ষ্য করে পুনরায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান।সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, গত কয়েক ঘণ্টায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দফায় দফায় আসা এই ড্রোনগুলো আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে এই হামলার ফলে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

ইরান মূলত মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক স্থাপনাগুলোকে কেন্দ্র করেই এই হামলাগুলো পরিচালনা করছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ইরানের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল যে, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে, তাদেরও যুদ্ধের ফল ভোগ করতে হবে।

বর্তমান পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মহল থেকে কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানানো হলেও সংঘাতের তীব্রতা বেড়েই চলেছে।

সর্বশেষ - খেলাধুলা