শুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

রাত পেরিয়ে সকালেও যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি অব্যাহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৬:২৫ পূর্বাহ্ণ

Spread the love

জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া এই কর্মসূচি রাত পেরিয়ে শুক্রবার সকালেও অব্যাহত রয়েছে।

ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা রাতভর যমুনার সামনেই অবস্থান করেন। তারা আজ শুক্রবারের মধ্যেই জাতিসংঘে তদন্তের দাবিতে চিঠি পাঠানোর আহ্বান জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনের নেতারা।

এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা

এর পাশাপাশি বৃহস্পতিবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেও একদল মানুষ অবস্থান কর্মসূচি পালন করেন। তারা হাদি হত্যার বিচার দাবিতে স্লোগান দেন। আন্দোলনকারীরা দুই ভাগে বিভক্ত হয়ে রাতভর সেখানে অবস্থান করেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, যমুনার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকায় পূর্বঘোষিত ‘ভ্যান র‍্যালি’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের সাংবাদিকদের বলেন,
‘জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্ত করতে হবে। এর বাইরে আমাদের কোনো দাবি নেই।’
তিনি আরও জানান, জাতিসংঘে চিঠি পাঠানো না হওয়া পর্যন্ত যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা–৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ গতকাল বিকেল থেকেই ঘটনাস্থলে অবস্থান করছে

সর্বশেষ - খেলাধুলা