বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

এই অঞ্চলের মার্কিন ঘাঁটিতে আমাদের সহজ অ্যাক্সেস আছে: ইরান সেনাবাহিনী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে ইরান সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া বলেছেন, এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের নাগালের মধ্যেই রয়েছে এবং সেখানে ইরানের সহজ অ্যাক্সেস আছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই সতর্কবার্তা দেন তিনি বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল

আমির আকরামিনিয়া বলেন,
“মার্কিন সামরিক ঘাঁটিতে আমাদের অ্যাক্সেস সহজ এবং এটি তাদের দুর্বলতা আরও বাড়িয়েছে। আমরা নিজেদের রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত।”

মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ করে তিনি আরও বলেন,
“ডোনাল্ড ট্রাম্পকে আপস এবং যুদ্ধের মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে।”

এদিকে একই দিনে পারস্য উপসাগরে ফার্সি দ্বীপের কাছে ‘জ্বালানি পাচারের সঙ্গে জড়িত’ দুটি জাহাজ জব্দ করার কথা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি’র নৌবাহিনী জানায়, জব্দ করা জাহাজ দু’টি থেকে ১০ লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১৫ জন বিদেশি নাবিককে আটক করে বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, পারস্য উপসাগরে জ্বালানি পাচার রোধে তারা নিয়মিত নজরদারি চালাচ্ছে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

সর্বশেষ - খেলাধুলা