সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে তুষারঝড় ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, নিহত ১১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড় ও বরফশীতল আবহাওয়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিভিন্ন অঙ্গরাজ্যে সড়ক যোগাযোগ, শিক্ষা কার্যক্রম ও বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এখন পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইলিনয়েস, ওহিও, ইন্ডিয়ানা, কানসাস, নিউজার্সি, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, মিসৌরি, ওকলাহোমা, টেক্সাস, টেনেসিসহ অন্তত ১৫টি অঙ্গরাজ্যের বিস্তীর্ণ এলাকা পুরু তুষারে ঢেকে গেছে। একই সঙ্গে ক্যারোলাইনাসহ মধ্য আটলান্টিক অঞ্চলের রাজ্যগুলোতে তুষারপাতের পাশাপাশি বরফশীতল বৃষ্টি হচ্ছে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর দেশজুড়ে শীতকালীন সতর্কতা জারি করেছে। সতর্কতার আওতায় পড়েছেন প্রায় ১৮ কোটি ৫০ লাখ মানুষ।

প্রতিকূল আবহাওয়ার কারণে বিভিন্ন অঙ্গরাজ্যে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

তীব্র শীত ও তুষারঝড়ের প্রভাব পড়েছে বিমান চলাচলেও। যুক্তরাষ্ট্রের বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রোববার দেশটির বিভিন্ন বিমানবন্দরে ১৭ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। করোনা মহামারির পর এক দিনে এত বিপুল সংখ্যক ফ্লাইট বাতিলের ঘটনা এই প্রথম।

আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। ফলে জনজীবনে ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায়: প্রধানমন্ত্রী

Chicken Road spel bij online casino in Nederland Gameplay.2034

Chicken Road spel bij online casino in Nederland Gameplay.2034

এবার টিউলিপকে নিয়ে টিপ্পনি কাটলেন ট্রাম্প মিত্র ইলন মাস্ক

দুষ্কৃতকারীরা আইনশৃঙ্খলার অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে

আমেরিকা-বাংলাদেশ চেম্বারের চেয়ারম্যান গিয়াস আহমেদ সম্ভাব্য মন্ত্রী

Казино – Официальный сайт Pin Up Casino  Входи и играй.3125 (2)

Казино – Официальный сайт Pin Up Casino Входи и играй.3125 (2)

মানবিক উদ্যোগে ২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশন, শীতার্তদের মুখে হাসি

মাদারীপুর-২ আসনে আচরণবিধি লঙ্ঘন: স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা দুপুরে

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার