সোমবার , ২ মার্চ ২০২৬ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

তেহরানের প্রাণকেন্দ্রে আবারো ইসরায়েলি বিমান হামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২, ২০২৬ ৭:০১ পূর্বাহ্ণ

Spread the love

ইরানের তেহরানের প্রাণকেন্দ্রে নতুন করে আরও এক দফা শক্তিশালী বিমান হামলা চালানো হয়েছে। সোমবার (২ মার্চ) ভোরে এ হামলার কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আল-জাজিরার লাইভ আপডেটেও বিষয়টি উল্লেখ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আইডিএফ জানায়, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবাহিনী তেহরানের কেন্দ্রস্থলে ইরানি শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুগুলোতে আরেক দফা হামলা শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই বিমান হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সদর দপ্তর ধ্বংস হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে এবং বিপ্লবী গার্ডের আর কোনো সদর দপ্তর নেই।

বিবৃতিতে আরও বলা হয়, গত ৪৭ বছরে বিপ্লবী গার্ড এক হাজারেরও বেশি মার্কিন নাগরিক হত্যার সঙ্গে জড়িত ছিল। যুক্তরাষ্ট্রের এক বৃহৎ হামলায় সেই সক্ষমতা ক্ষতিগ্রস্ত করা হয়েছে এমন দাবি করা হয়।

সর্বশেষ - খেলাধুলা