সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

আলোচনা করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন হবে:উপদেষ্টা নাহিদ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৭, ২০২৪ ৭:২২ পূর্বাহ্ণ

Spread the love

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে।

তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণ করা যাবে না। ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের বেতন নিশ্চিত করতে হবে।

সোমবার (০৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সম্পাদক ও মালিকরাই ওয়েজ বোর্ডের বিরোধিতা করেন। অনেক প্রতিষ্ঠান ঠিকমতো বেতন দেয় না, আর ঠিকমতো বেতন না দিলে পেশাদারিত্ব ঠিক থাকে না। ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে।

তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিক সংগঠনগুলোর সাংবাদিকতা নিয়ে কাজ করতে হবে। সামনের দিনগুলোতে সাংবাদিকতার পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য একটা বড় কেস স্টাডি। এই অভ্যুত্থানে গণমাধ্যমের কেমন ভূমিকা ছিল তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের সময়ে ইলেকট্রনিক মিডিয়া কোনও কিছুই প্রচার করেনি।

সর্বশেষ - খেলাধুলা