জুলাই ১৯, সিএমজি বাংলা ডেস্ক: রোবটিক্স প্রযুক্তির উদ্ভাবন ও উৎকর্ষ সাধনের লক্ষ্যে বেইজিংয়ে শুরু হয়েছে ২৫তম ‘চায়না ইউনিভার্সিটি রোবট কম্পিটিশন’। শনিবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এ আসরে দেশের নানা প্রান্তের মেধাবী শিক্ষার্থীরা তাদের তৈরি রোবটের দক্ষতা প্রদর্শনে অংশ নিচ্ছেন।
এ প্রতিযোগিতার আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে চীনজুড়ে ১২৬টি বিশ্ববিদ্যালয় এবং ভোকেশনাল কলেজের ৪২৩টি দলের ১ হাজার ৬০০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক অংশ নিচ্ছেন। বিশেষ করে এবারের আসরে ৩৩টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান প্রথমবারের মতো যুক্ত হয়েছে, যা এই প্রতিযোগিতার ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রমাণ। চার দিনব্যাপী এই আয়োজনে মোট ২৭৮টি রোবটিক ম্যাচ এবং ৩৫টি প্রদর্শনীর আয়োজন করা হয়।
এবারের প্রতিযোগিতায় এমন কিছু ইভেন্ট রাখা হয়েছে যা শিল্পক্ষেত্রের অত্যাধুনিক প্রযুক্তিগুলোকে সামনে নিয়ে এসেছে। এরমধ্যে রয়েছে হিউম্যানয়েড কমব্যাট টুর্নামেন্ট, এমবডিড ইন্টেলিজেন্সের জন্য ডেক্সটেরাস হ্যান্ড চ্যালেঞ্জ এবং কোয়াড্রুপেড মেক (চারপেয়ে রোবট) চ্যালেঞ্জ। এসব ইভেন্টের মূল লক্ষ্য হলো হিউম্যানয়েড রোবটিক্স, ফ্লেক্সিবল ট্যাকটাইল সেন্সিং এবং মাল্টি-মডাল মোশন কন্ট্রোলের মতো কোর প্রযুক্তিগুলোর বিকাশ ঘটানো।
শুভ/লুৎফর
তথ্য ও ছবি: সিসিটিভি
চীনের রোবটিক্স জগতে নতুন উদ্ভাবনের লড়াই